PRIYOBANGLANEWS24
২ জানুয়ারী ২০২৩, ১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জালালপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জালালপুর উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বিদ্যালয়ের একটি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তারের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের প্রধান ইন্সট্রাক্টর মাকসুদা লায়লা খুশি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দেওয়ার যে সংকল্প মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন প্রতি বছরের ন্যায় এবারও তার ব্যতিক্রম হয়নি। আশাকরি ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলাদেশ ইতোমধ্যে ডিজিটাল দেশে পরিণত হয়েছে। তার হাত ধরেই ২০৪১ সালের মধ্যে এ দেশ স্মার্ট দেশে পরিণত হবে ইনশাআল্লাহ্। ইতোমধ্যে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এর মাধ্যমে স্মার্ট দেশে পরিণত হওয়ার পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিউদ্দিন আহমেদের সঞ্চালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছিমা আক্তার, হামিদা আক্তার, লিলুফা বেগম, জারকা আক্তার, রিনা রানী সাহা, বিমল চন্দ্র দাস, মোঃ জাহিদুল ইসলাম ও ফারিয়াল মনির মলি।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য (এসএমসি) নির্মল সাহা ও শিল্পী আক্তার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০