PRIYOBANGLANEWS24
৩১ ডিসেম্বর ২০২২, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কঠোর পরিশ্রম করছেনঃ সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কঠোর পরিশ্রম করছেন। দেশের উন্নয়নের পাশাপাশি ধর্মীয় কাজ কর্ম নিয়েও ব্যস্ত থাকেন তিনি। এই দেশে প্রথম ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছেন।

শনিবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার খালপাড় সোনাহাজরা মুফিজিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার শতবর্ষপূর্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অথিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ১৪ বছরে বাংলাদেশকে বিশ্বের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশ্ববাসী এখন বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে এমনকি পাকিস্তানও এদেশের উন্নয়ন দেখে হতবাক।

এমপি বলেন, বর্তমান আধুনিকতায় নতুন প্রযুক্তির সাথে মিল রেখে মাদরাসার শিক্ষক ও ছাত্রদেরকে এগিয়ে যেতে হবে। তিনি এ সময় মাদরাসার উন্নয়নে ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার অনুদানের চেক পরিচালনা পর্ষদের সভাপতির হাতে তুলে দেন।

অনুষ্ঠানপর সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক ও মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া।

স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান। এসময় তিনি মাদরাসার সরকারি করনের দাবী জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজীর আহমদ এমপি, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদার।

পরে এমপি গালিমপুর রাহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন, ইছামতি মহাবিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার, কলাকোপা হরেকুষ্ণ কুসুমকলি বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও সেই সাথে নবাবগঞ্জ এতিমখানা ও দাখিল মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেন ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীরা সালমান এফ রহমানকে সাথে নিয়ে উপজেলা পরিষদে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দুপুরে সালমান এফ রহমান দোহারের মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র ও মৎস্য অধিদপ্তর ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের মাঝে গবাদিপশু বিতরণ ও বিলাসপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড উদ্বোধন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০