PRIYOBANGLANEWS24
১৩ নভেম্বর ২০২২, ৮:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নয়ানগর প্রভাতী সংঘ ফুটবল টুর্ণামেন্টঃ নতুন বান্দুরা চ্যাম্পিয়ন

ঢাকার নয়ানগর প্রভাতী সংঘ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নয়ানগর প্রভাতী সংঘ ও এলাকাবাসীর আয়োজনে শনিবার এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ ও ঘোষাইল আদর্শ যুব সংঘ অংশগ্রহণ করেন। ঘোষাইলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নতুন বান্দুরা।

টানটান উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধে সাগরের দুর্দান্ত দুই গোলে এগিয়ে যায় নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ। এরপর গোল পরিশোধ করতে একের পর এক আক্রমণ করতে থাকে ঘোষাইল আদর্শ যুব সংঘের খেলোয়াররা। তবে নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের গোলরক্ষক জনি অসাধারণ কিছু সেভ করে দলকে নিরাপদ রাখে। খেলার দ্বিতীয়ার্ধে শুরুতে পেনাল্টিতে ১ গোল করে ব্যবধান কমিয়ে আনে ঘোষাইল। তবে খেলার শেষ মহুর্ত্বে হৃদয়ের অসাধারণ গোলে ৩-১ গোলে এগিয়ে যায় নতুন বান্দুরা। দুই দলই আর গোল করতে না পায় ৩-১ গোলে জয়লাভ করে নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ।

ফাইনাল খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন বিজয়ী দলের সাগর। এছাড়া ঘোষাইলের হৃদয় টুর্ণামেন্টের সেরা খেলোয়ার ও নতুন বান্দুরার জনি সেরা গোলরক্ষক নির্বাচিত হয়।

চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দুরা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির। খেলার উদ্বোধক ছিলেন বান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া।

নয়ানগর প্রভাতী সংঘের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাদত খানের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্ভু কুমার সরকার রাজন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, অর্থ মন্ত্রণালয় এনবিআর এর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের সভাপতি ডা. রফিকুল ইসলাম, ব্যবসায়ী মিনাল মিয়া, বান্দুরা ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক, ৯নং ওয়ার্ডের সদস্য মো. হিজবুল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০