PRIYOBANGLANEWS24
২ নভেম্বর ২০২২, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের তিন ইউপিতেই নৌকার জয়

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীরা জয় পেয়েছেন। বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

বিজয়ী নৌকার প্রার্থীরা হলেন, রাইপাড়ায় মো. আমজাদ হোসেন, সুতারপাড়া’য় শেখ নাসির উদ্দিন ও মাহমুদপুরে বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী।

রাইপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৬,২১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী প্রার্থী চশমা প্রতীকের মো. নুরুল হক পেয়েছেন ১,৭০৮ ভোট। এছাড়া আ. রশিদ (মোটরসাইকেল) ৯১৭ ভোট, মোহাম্মদ আলী হোসেন (আনারস) ১,৪৪৭ ভোট ও মো. শহীদুল (হাতপাখা) ৩৬১ ভোট পেয়েছেন।

সুতারপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী শেখ নাসির উদ্দিন পেয়েছেন ৩,১৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী চঞ্চল মোল্লা (চশমা) পেয়েছেন ২,৪৬৯ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আব্দুল মালেক (হাতপাখা) ১,২২৫ ভোট, নুরুল আলম (আনারস) ১,৫০৭ ভোট, পারুল আক্তার (রজনীগন্ধা) ৭৩ ভোট, বায়েজিদ হোসেন (দুটি পাতা) ৪৫৩ ভোট, মেহেদী হাসান সাদ্দাম (টেলিফোন) ১,৯৯৪ ভোট, মো. আজাদ রহমান (মোটরসাইকেল) ৩৫৮ ভোট ও হায়দার আলী বেপারী (অটোরিক্সা) ১৩১৯ ভোট পেয়েছেন।

এছাড়া মাহমুদপুর ইউনিয়নে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী পেয়েছেন ৪,৫৬৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ফারুক উজ্জামান (আনারস) পেয়েছেন ৩,২৪৭ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নুরুল ইসলাম (হাতপাখা) ১,৪০৯ ভোট পেয়েছেন।

দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় তিন ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই নারী পুরুষরা ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছেন এবং নিজের ভোট প্রয়োগ করেছেন। তবে ইভিএম এর কারনে কিছুটা দুর্ভোগ পোহাতে হয় তাদের। কিন্ত দীর্ঘদিন পর ভোট দিতে পেরে খুশি ছিলেন ভোটাররাও। নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনে তিন ইউনিয়নে ১৭ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ৩৬ জন ও ১৩৪ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করেছেন।

নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, তিন ইউনিয়নে মোট ৫৩ হাজার ৮৭ জন ভোটার ছিল। নির্বাচনে ৬ জন ম্যাজিস্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, র‌্যাবের তিনটি টিমসহ পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
পৌরসভার সঙ্গে সীমানা জটিলতায় বন্ধ থাকার দীর্ঘ ২০ বছর পর বুধবার এ তিন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০