PRIYOBANGLANEWS24
২ নভেম্বর ২০২২, ৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের তিন ইউনিয়নের ভোটগ্রহণ চলছে

সীমানা জটিলতা কাটিয়ে দীর্ঘদিন পর ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল থেকেই নারী পুরুষরা ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছেন এবং নিজের ভোট প্রয়োগ করেছেন। সকাল থেকে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দীর্ঘদিন পর ভোট দিতে এসে খুশি ভোটাররাও।

রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, তিন ইউনিয়নে মোট ২৮টি কেন্দ্রে ১৭৪ টি কক্ষে ইভিএম এর মাধ্যমে মোট ৫৩ হাজার ৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১৭৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৩৪৮ জন পুলিং অফিসার, ২জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, র‌্যাবের তিনটি টিমসহ পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জানা যায়, সুতারপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী ৯ জন। তারা হলেন, আওয়ামী লীগের শেখ নাসির উদ্দিন (নৌকা), বায়েজিদ হোসেন বাদল চোকদার (জোড়া পাতা), নুরুল আলম (আনারস), চঞ্চল মোল্লা (চশমা), মেহেদী হাসান সাদ্দাম বেপারী (টেলিফোন), আবদুল মালেক (হাতপাখা), মো. আজাদ রহমান (মোটরসাইকেল), হায়দার আলী বেপারী (অটোরিক্সা) ও পারুল আক্তার (রজনীগন্ধা)। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৫জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাইপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হলেন, মো. আমজাদ হোসেন (নৌকা), মো. নরুল হক (চশমা), মোহাম্মদ আলী হোসেন নান্টু (আনারস), মো. শহিদুল (হাতপাখা) ও আ. রশিদ (মোটরসাইকেল)। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী।

এছাড়া মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হলেন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী (নৌকা), এ এইচ এম ফারুক উজ্জামান (আনারস) ও নুরুল ইসলাম (হাতপাখা)। এখানে সংরক্ষিত নাী সদস্য প্রার্থী ১৩ জন ও সাধারণ সদস্য পদপ্রার্থী ৪০জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০