PRIYOBANGLANEWS24
১৫ অক্টোবর ২০২২, ৮:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে স্নেহ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন: শান্তিনগর খড়িয়া একাদশের জয়

ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর প্রগতি সংঘের আয়োজনে ও উদয়ন পরিবারের পরিচালনায় শুক্রবার বিকেলে শাইনপুকুর বড়বাড়ীর খেলার মাঠে স্নেহ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

দোহার, নবাবগঞ্জ ও শ্রীনগর উপজেলার মোট ১৬টি দলের অংশগ্রহনে এ টুর্ণামেন্টের যাত্রা শুরু হল।

উদ্বোধনী খেলা লটাখোলা এফসি বনাম শান্তিনগর খড়িয়া একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। শুরু থেকে দুটি দলই অত্যান্ত নৈপুর্ণতার সাথে খেলতে থাকে।

খেলার প্রথমার্ধের পনেরো মিনিটের মাথায় প্রথম পেনাল্টিতে শান্তিনগরের দশ নাম্বার জার্সি পরিহিত এরিক জ্বজরীর দুর্দান্ত শটে প্রথম গোলের দেখা পায় সাদা জার্সি পরিহিত শান্তিনগর খড়িয়া একাদশ। প্রথমার্ধে (১-০) তে এগিয়ে থাকে শান্তিনগর খড়িয়া।

খেলার দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় শান্তিনগরের এরিক জ্বজরীর আরেকটি গোলে (২-০) তে পিছিয়ে পরে লটাখোলা। শেষ মুহুর্তে মরিয়া হয়ে লটাখোলা খেলতে থাকলেও কোন গোলের দেখা পায়নি। অবশেষে হার নিয়েই মাঠ ছাড়তে হয় লটাখোলাকে। ততক্ষনে জোড়া গোলের আত্মতৃপ্তিতে অধিনায়ক সম্রাটের শান্তিনগর খড়িয়া একাদশ।

গ্রাম্য খেলায় বিদেশী খেলোয়ারদের ছড়াছড়ি থাকায় দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। খেলায় জোড়া গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের এরিক জ্বজরী।

সমাজ সেবক আবু মোহাম্মদ ছায়াদ এর সভাপতিত্বে উদ্বোধনীয় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুহাম্মদ ইশতিয়াক। খেলাটি উদ্বোধন করেন মুকসুদপুর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান খান।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সালেহ, বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসেন নিটোল, সমাজ সেবক মো. জাকির হোসেন ভূইয়া, বরকত উল আলম ভূইয়া, ইসরাইল আহমেদ, লে. কর্ণেল মো. ইকরামুল ইয়াছিন, অমিত ভূইয়া, দোহার উপজেলা আ’লীগের সাবেক সদস্য মো. সোয়েম আহমেদ সহ আরো অনেকে।

স্নেহ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের মিডিয়া পার্টনার প্রিয়বাংলা নিউজ২৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০