PRIYOBANGLANEWS24
১ সেপ্টেম্বর ২০২২, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আল্লাহ্পাক ফেরেশতা পাঠিয়ে শেখ হাসিনাকে রক্ষা করেছেনঃ মির্জা আজম

আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে মহান আল্লাহ্পাক ফেরেশতা পাঠিয়ে রক্ষা করেছেন। একবার নয় দুবার নয় উনিশবার তাকে হত্যা করার জন্য টার্গেট করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, আপনারা দেখেছেন ২০০৪ সালের ২১শে আগষ্ট শেখ হাসিনাকে হত্যা করার জন্য একটি নয় দুইটি নয় চোদ্দটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। এ চোদ্দটি গ্রেনেডের হাজার হাজার সিলিনডারে অনেকে শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন। সেদিন পাঁচ ছয়শ নেতাকর্মী আহত হয়েছিলেন কিন্তু শেখ হাসিনার একটি আচরও লাগে নাই। আল্লাহ্পাক সেদিন প্রমাণ করে দিয়েছেন তিনি যাকে রক্ষা করেন পৃথিবীর কোনো শক্তিই তাকে হত্যা করতে পারেনা।

আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বলেন, সারাবিশ্বে এমন কোনো রাজনৈতিক দলের নেতা নেই যে টানা ৪৩ বছর কোনো দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। অথচ জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর ১৩ দিন আগে বিদেশ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব নিয়ে এ দেশের মাটিতে প্রত্যাবর্তন করেছিলেন। সেদিন থেকে আজ অবদি ৪৩ বছর ধরে তিনি কিন্তু সততা ও নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করে আসছেন।

মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্গেট আছে ২০৪১ সালের মধ্যে তিনি বাংলাদেশকে আমেরিকা ও ইউরোপের মতো উন্নত রাষ্ট্র বানাবেন। এ লক্ষ অর্জনে ও বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য শেখ হাসিনাকে সাংগঠনিকভাবে সার্বক্ষণিক সহযোগীতা করছেন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. মিজানুর রহমান ভূঁইয়া কিসমতের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান (এমপি)।

ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ বৃহস্পতিবার সকালে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রথম অধিবেশন শেষে বিকেলে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কমিটির সভাপতি হিসেবে মো. মিজানুর রহমান ভূঁইয়া কিসমত ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদারের নাম ঘোষনা করেন তিনি।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, এ্যাড. মো. সাফিল উদ্দিন মিয়া ও ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদারের সঞ্চালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবীর কাওছার, মো. আনোয়ার হোসেন ও মো. সাহাবুদ্দিন ফরাজী।

আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী-লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০