PRIYOBANGLANEWS24
২৯ অগাস্ট ২০২২, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় নবাবগঞ্জে আ.লীগের বিক্ষোভ মিছিল

ঢাকার নবাবগঞ্জে ২৭ আগষ্ট বিএনপির মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করায় এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও সারা দেশে বিএনপির জ্বালাও পোড়াও এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বেলা সাড়ে ১১টায় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে শুরগঞ্জ এলাকায় এসে প্রতিবাদ সমাবেশ করা হয়।

বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন।

এ সময় পনিরুজ্জামান তরুণ তার বক্তব্যে বলেন, আপনারা দেখেছেন গত শনিবার নবাবগঞ্জে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতেু দেশে একটি গণতান্ত্রিক সরকার আর আমাদের অভিভাবক প্রিয়নেতা সালমান এফ রহমান গণতন্ত্রে বিশ্বাস করে তাই তিনি নির্দেশ দিয়েছেন মিছিলে কোন বাঁধা না দিতে, সহনশীলতার পরিচয় দিতে। কিন্তু দেখা গেছে বিএনপি কিছু সন্ত্রাসী ভাড়াটিয়া নিয়ে সেই মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে মিছিলে বিভিন্ন ভাষা ব্যবহার করেছে। আমরা আওয়ামী লীগ তা মেনে নিতে পারিনা। বেগম খালেদা জিয়ার কারনে বাংলাদেশ বিশ্বে দূর্নীতিতে তলাবিহীন ঝুঁড়ি হিসেবে পরিচয় ছিলো। আমাদের প্রিয়নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার নিরলস পরিশ্রম করে দেশটাকে তলাবিহীন ঝুঁড়ি থেকে উন্নয়নে বিশ্ব দরবারে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে ঠিক তখনই বিএনপি জামাত ষড়যন্ত্র করে দেশটাকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ বেচেঁ থাকতে তাদের স্বপ্ন কোন দিন পূরণ হবে না। আমরা রাস্তায় থেকে তার দাঁত ভাঙা জবাব দিবো ইনশাল্লাহ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, মোহাম্মদ আরিফুর রহমান শিকদারসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০