PRIYOBANGLANEWS24
২৭ অগাস্ট ২০২২, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

জ্বালানি তেল ,পরিবহন ভাড়াসহ সকল প্রয়োজনীয় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন ও বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে আজ শনিবার ২৭ আগষ্ট দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারায় বিক্ষোভ সমাবেশ করেছে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার আবু আশফাক। এর আগে বাগমারা কোর্টবিল্ডিং চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে বিএনপি।

এ সময় খোন্দকার আবু আশফাক বলেন, বিএনপিকে আর দাবিয়ে রাখা যাবে না। এদেশের মানুষ আর শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। শেখ হাসিনার উদ্দেশে আশফাক বলেন, অবিলম্বে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করে ক্ষমতা ছেড়ে দিন, না হলে আপনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করবে এ দেশের জনগণ।

উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, সাধারণ সম্পাদক খন্দাকার আবুল কালাম, বিএনপি নেতা এরশাদ আল মামুন, ডা.আব্দুস সালাম, হাজী মাসুদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন খান, ঢাকা জেলা কৃষকদলের আহবায়ক মহসিন আহমেদ তুষার, ঢাকা জেলা বিএনপি নেতা লেলিন আহমেদ রাসেল, জাসাস নেতা কাজী আরিফ বিপুল, মহিলা দলের নেত্রী শাহিনুর আলম, বিলকিস চেীধুরী, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সিনিয়র সহ সভাপতি জীবন বেপারী, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম অমিত, যুগ্ম আহবায়ক মো.শফিকুল ইসলাম নিরবসহ নবাবগঞ্জ ও দোহার উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০