PRIYOBANGLANEWS24
২৯ জুলাই ২০২২, ২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ ও জ্বালানী নিয়ে বিএনপি মিথ্যাচার করছেঃ এ্যাড. কামরুল ইসলাম

বিদ্যুৎ ও জ্বালানী নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. কামরুল ইসলাম। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে আটি বাজার শিকারীটোলা মাঠে ৪নং শাক্তা ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন সংস্কার ও নতুন দ্বিতল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সময় রিজার্ভ ডলার ছিল ৩ বিলিয়ন ডলার আর বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪০ বিলিয়ন ডলারে উন্নিত হয়েছে। মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করে বিএনপি। বিদ্যুৎ যে সাশ্রয় করছি আমরা তা ভবিষ্যৎ এর কথা চিন্তা করে পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা পৃথিবীতে জ্বালানী সংকট এটা একটা বৈষিক সমস্যা। তবে বিদ্যুৎ ও জালানী নিয়ে দুঃচিন্তা করার কোন কারন নেই। দেশে পর্যাপ্ত জ্বালানীর ব্যবস্থা রয়েছে। দেশেই গ্যাস থেকে অকটেন ও পেট্রোল তৈরি হচ্ছে। আমাদের যা চাহিদা তার চেয়ে পর্যাপ্ত উৎপাদন হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানীর কোন সমস্যা ও সংকট নেই দাবি করে এ্যাড. কামরুল ইসলাম আরও বলেন, আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে পৃথিবীর সকল বৈষিক সমস্যা অন্যান্য দেশ যেভাবে ব্যবস্থা গ্রহন করছে আমরাও সকল বৈষিক সমস্যা সমাধান করে সামনের দিকে এগিয়ে যাবো।

ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম, সিনিয়র সহ-সভাপতি হাজী শফিউল আযম খান বারকুসহ মডেল থানা আওয়ামীলীগের নেতা-কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

পরে দোয়া ও মোনাজাত শেষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরাল ও শাক্তা ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন করে পুরো ভবনটি ঘুরে দেখেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০