PRIYOBANGLANEWS24
১৩ জুলাই ২০২২, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করপাড়া ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের করপাড়া আদর্শ ক্লাব আয়োজিত বার্ষিক ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে ক্লাব মাঠে এ খেলায় মানিকগঞ্জের জামশা অগ্রনী ফুটবল একাডেমি ৪-১ গোলে দোহারের সুন্দরীপাড়া রুপালী সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

চুড়ান্ত খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান।

সভাপতিত্ব করেন করপাড়া আদর্শ ক্লাবের সভাপতি আব্দুর রশিদ খান চুন্নু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন ।

বিশেষ অতিথি ছিলেন ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. মো. সাফিল উদ্দিন মিয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. শাহীন উল ইসলাম, বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ বারী বাবুল মোল্লা, বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ মোল্লা, সাধারণ সম্পাদক সোহেল রহমান শিকদার প্রমুখ।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ এবং রানারআপ দলকে একটি এলইডি টিভি দিয়ে পুরস্কৃত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০