PRIYOBANGLANEWS24
২ জুলাই ২০২২, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিরির আশ্বাসে ক্লাশে ফিরলেন শিক্ষার্থীরা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল হাই স্কুলে শিক্ষার্থীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বহিরাগতরা হামলা করে তেলেঙ্গা গ্রামের শিক্ষার্থীদের উপর। ঐ গ্রামের পড়ুয়া শতাধিক শিক্ষার্থীরা মনে করছেন স্কুলে গেলে পরে পুনরায় তাদের উপর হামলা হতে পারে এ আশঙ্কায় তারা গত বৃহস্পতিবার মানববন্ধন করে এর সুষ্ঠু বিচার চান এবং ক্লাস বর্জনের ঘোষনা দেন।

এ দিকে শান্তির লক্ষ্যে কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ এবং তেলেঙ্গা গ্রামের মুরব্বীদের সাথে দফায় দফায় বৈঠকের পর তাদের অভিভাবকদের আশ্বস্ত করায় শনিবার ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা ।

গত বুধবার বিকেলে কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল হাই স্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে স্কুল মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার গোল কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয় এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সুযোগে বহিরাগত স্থানীয় ফতু ও মফি খেলার মাঠে এসে নবম শ্রেণীর ছাত্র আল-আমীনকে মারধর করে এবং তার বড় ভাই দশম শ্রেণীর ছাত্র মো. রাব্বিলের মোটরসাইকেলটি ভাঙচুর করে বহিরাগতরা। পরে দিন শিক্ষার্থীরা স্কুলে গেলে পূণরায় হামলা হতে পারে এই আতঙ্কে শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে বৃহস্পতিবার তারা তেলেঙ্গা এলাকায় মানববন্ধন করে এবং বিচার না হওয়া পর্যন্ত তাদের গ্রামের শিক্ষার্থীরা স্কুল বর্জনের ঘোষনা দেন।

এ ঘটনায় বুধবার সকালে আল-আমীনের মা ফুলমতি বাদী হয়ে ফতু ও মফির বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় লিথিত অভিযোগ করেন।

স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন খান বলেন, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা তাৎক্ষণিকভাবে কৈলাইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বশির আহমেদের উপস্থিতিতে মিমাংসা করে দেওয়া হয়েছে। তারপরও আমিসহ স্কুলের শিক্ষকগণ বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সভাপতি দেশের বাহিরে থাকায় মঙ্গলবার তার প্রতিনিধি হিসেবে ওয়ার্ড মেম্বার এপোলো ও তার চাচা কামাল হোসেন চৌধুরীসহ ঐ গ্রামের গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে অভিভাবকদের সাথে বৈঠক করে নিরাপত্তার বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়।

নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার পুলিশ উপ-পরিদর্শক সামিউল ইসলাম বলেন, মারামারির ঘটনায় ফুলমতি বাদী হয়ে এর আগে থানায় একটি লিখিত অভিযোগ করেন। শনিবার সকালে অভিযোগ প্রত্যাহার করার জন্য বাদী একটি লিখিত দিয়ে গেছে বলে জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০