PRIYOBANGLANEWS24
৫ জুন ২০২২, ৫:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ‘ব্ল্যাক রাইস’ চাষে সফল নীরব

নীরব হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি ডিপার্টমেন্টের সুশাসন ও উন্নতি গবেষণা বিষয়ে মাস্টার্স পাশ করা যুবক। ঔষুধ গুণসমৃদ্ধ ব্ল্যাক রাইস চাষ করে সফল তিনি। প্রতিবছর নিজেদের জমিতে বোরো ও ইরি ধান চাষ করেন। ফলনও ভালো পান।

ইউটিউব দেখে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের সিংজোড় গ্রামের মহিউদ্দিনের ছেলে নীরব হোসেনের মনে শখ ও আগ্রহ জাগে সাধারণ ধানের পাশাপাশি ব্ল্যাক রাইস বা কালো ধান চাষ এবং বিভিন্ন প্রজাতির বাসমতী ধান চাষের ।

শখের বসে এবং ইরি ও বোরো ধানের ফলনের পার্থক্য বুঝার জন্য গত ৮ই ডিসেম্বর বীজতলা থেকে শুরু করে ২৫শে মে ঘরে তুলার আগমুহূর্ত পর্যন্ত ব্ল্যাক রাইস ও বাসমতী ১৬৩৭, ১৫০৯ ও ১১২১ জাতের ধান চাষ করেন। তিনি সম্মিলিতভাবে ২৬ শতাংশ জমির উপর এই ধান চাষ করেন।

অবশেষে সাধারণ ধানের তুলনায় ব্ল্যাক রাইসে তিনি সফলতা বেশী পান। ব্ল্যাক রাইস ২৬ শতাংশে ২০ মণ ধান হবে বলে আশা করেন। তিনি এবার ৪ শতাংশে ৩ মণ ধান পেয়েছেন। তবে বাসমতি তিন জাতের ধানে আশানুরূপভাবে ফলন কম হয়েছে। ২৬ শতাংশে ১০ থেকে ১২ মণ ধান হবে বলে আশা করেন। তিনি এবার ২২ শতাংশে ৮ মণ ধান পেয়েছেন।

নীরব জানান, সাধারণ ধান চাষের পাশাপাশি পরীক্ষামূলকভাবে ২৬ শতাংশ জমিতে সম্মিলিতভাবে ব্ল্যাক রাইস ও বাসমতী ১৬৩৭,১৫০৯ ও ১১২১ জাতের ধান চাষ করেছি।ইউটিউব দেখে এই জাতের ধানগুলো চাষ করতে আমার আগ্রহ জাগে এবং আমি আমার চাচার কাছে আগ্রহর কথা জানাই। আমার চাচা মফিজুর রহমান মফিজ তিনি ভারতের গুজরাট থেকে তার বন্ধুর মাধ্যমে বাসমতী ধান সংগ্রহ করে দেন। আর ব্ল্যাক রাইস মুন্সিগঞ্জের আব্দুর রহমান নামে এক শিক্ষকের কাছ থেকে ধান সংগ্রহ করি।

তিনি আরো বলেন, ব্ল্যাক রাইসে আমি আশানুরূপ থেকেও ভালো ফলন পেয়েছি। সাধারণ ধানের তুলনায় দাম বেশী থাকায় এবং ফলনও ভালো হওয়ায় এই ধান চাষে লাভজনক হওয়া সম্ভব। অন্যদিকে বাসমতি ধানে আশানুরূপ ফলন না পেলেও মোটামুটি ভালোই হয়েছে।

এ ধান চাষাবাদ পদ্ধতি সাধারণ ধানের মতোই। আবহাওয়া অনুকূলে না থাকলে ফলন যদি তুলনামূলক কম হলেও দামের ক্ষেত্রে এ ধান চাষে দ্বিগুণের চেয়ে খরচ বাদে অধিক লাভ হয়। খেতে সুস্বাদু, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

একটি উঁচু জমিতে এ ধান চাষে ভাল ফলন হয়। সাধারণ অন্যান্য ধানের মতো চাষ পদ্ধতি। এই কালো ধান গাছের উচ্চতা প্রায় সাড়ে ৪ ফুট। এর পাতা, শীষ, ধান ও চাল সবকিছুই কালো। কৃষকরা মাঠের সাধারণ ধান যেভাবে চাষ, পরির্চযা, সার-কীটনাশক প্রয়োগ করেন কালো ধানের ক্ষেত্রেও একইভাবে চাষ করছেন। ইরি ধানের চেয়ে সার, কীটনাশক ও পানি খরচ কম হয়।

ব্ল্যাক রাইস ধানগাছের পাতা ও কান্ডের রঙ সবুজ হলেও ধান ও চালের রঙ কালো। তাই এ ধানের জাতটি কালো চালের ধান নামে পরিচিত। বীজ বপনের পর কোনোটির পাতা সবুজ আবার কোনটির পাতা বেগুনি হলে চালের রঙ কালোই হয়। এ কারণে কোথাও সবুজ আবার কোথাও বেগুনি রঙের ধানপাতায় চমৎকার দর্শনীয় হয়ে ওঠে ধানক্ষেতগুলো। আর এগুলো দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে।

তার বন্ধু মো. মামুন জানান, ইন্দোনেশিয়ায় ব্ল্যাক রাইস ধানের উপত্তি হলেও অধিক ঔষধি গুণাগুনের কারণে চীনের রাজা-বাদশাদের সুস্বাস্থ্যের জন্য গোপনে এই ব্ল্যাক রাইস চাষ করা হতো। যা প্রজাদের জন্য চাষ করা বা খাওয়া নিষিদ্ধ ছিল। এ কারণে এই ধানকে নিষিদ্ধ ধানও বলা হতো। পরবর্তীতে জাপান, মিয়ানমার ও ইন্দোনেশিয়া এই ধান চাষ শুরু হয়। সেখান থেকে এই ধান আসে বাংলাদেশে। চীনের সপ্তদশ শতকের রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মূল্যবান ব্ল্যাক রাইস বা কালো ধান।

উপজেলা উপ কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘এই ধান চাষের ব্যাপারে কৃষকদের উৎসাহ দেওয়া হয় না। তবে পরিচর্যার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। আর আমাদের কাছে এই ধানের কোনো বীজ নেই। এগুলো ভারত ও চায়না থেকে আনা হয়। মূলত আমরা কৃষকদের উচ্চফলনশীল ধান চাষের ব্যাপারে উৎসাহ দেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০