PRIYOBANGLANEWS24
৪ ফেব্রুয়ারী ২০২২, ৬:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চালনাই সড়ক এলাকায় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন শাহ আলম (৩৫) নামের এক ভ্যানচালক। তিনি দোহার উপজেলার নারায়ণপুর এলাকার চান্দা হাওলাদারের ছেলে।

শুক্রবার সকালে দোহার থেকে মালামাল নিয়ে নবাবগঞ্জে যাওয়ার সময় পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে দোহার উপজেলা থেকে আসবাবপত্র নিয়ে নবাবগঞ্জ যাচ্ছিলেন ভ্যানচালক শাহ আলম। মালবাহী ভ্যান গাড়িটি নবাবগঞ্জের চালনাই সড়ক ইটভাটা এলাকায় পৌঁছলে গাড়িটিকে পিছন দিক থেকে মাটিভর্তি একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।

প্রত্যেক্ষদর্শী স্থানীয় একজন জানান, ট্রাকটির বেপরোয়া গতি থাকার কারণে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালকের মাথার অধিকাংশ মাংস ছিটকে রাস্তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

নবাবগঞ্জ থানা পুলিশের এসআই আলমগীর জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও মালিককে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। ট্রাকটি চালনাই সড়কের এবিসি ইটভাটায় মাটি সরবরাহ করতো বলে জানা গেছে।

অপরদিকে বৃহস্পতিবার রাতে নবাবগঞ্জ বান্দুরা সড়কের তালতলা নামক স্থানে একটি ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাক চালক নয়ন (২৫) মারা যান বলে জানান নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক অজিত কুমার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০