PRIYOBANGLANEWS24
২ ফেব্রুয়ারী ২০২২, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ৪ মেম্বার প্রার্থীর সম্প্রীতির ভোট

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৪ মেম্বার প্রার্থী করছেন সম্প্রীতির ভোট। ভোটের দিন কেন্দ্র ও তার আশেপাশে বেশির ভাগ সময়ই একসাথে আড্ডায় ব্যস্ত ছিলেন তারা।

এলাকাবাসী জানান, নির্বাচনের আগেই এলাকার জনগণ, উন্নয়ন ও শান্তির স্বার্থে তারা শপথ নিয়েছিলেন, কেউ কোনও প্রকার প্রভাব বিস্তার করবেন না। কেউ কারও প্রতি বা কোনও ভোটার অথবা কেন্দ্রে প্রভাব বিস্তার করবেন না। শেষ অবধি তারা নিজেদের শপথ রেখেছেন। জয় করেছেন ভোটার ও এলাকাবাসীর মন।

মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে তাদের একসাথে বসে থাকা একটি ছবি ভাইরাল হয়। ফলে প্রশংসায় ভাসছে ৪ প্রার্থী।

ওই মেম্বার প্রার্থীরা হলেন- বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী জিয়াউদ্দিন, তালা প্রতীকের আ. মান্নান, মোরগ প্রতীকের শুকুর আলী ও ফুটবল প্রতীকের জাহাঙ্গীর আলম। নির্বাচনে জিয়াউদ্দিন ৮০৩ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া আ. মান্নান ৫৪৪ ভোট, জাহাঙ্গীর আলম ২৫৩ ভোট ও শুকুর আলী পান ১১১ ভোট।

৪ প্রার্থী জানান, এলাকার স্বার্থে সম্প্রীতির ভোট করবেন বলে শপথ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় এমন উদ্যোগ। তাদের এমন উদ্যোগে খুশি সাধারণ ভোটাররা।

এছাড়া বান্দুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তিন প্রার্থী সুকুমার হালদার, ত্রিশুল দাস ও মন্টু হালদারকেও দীর্ঘক্ষণ আড্ডা দিতে দেখা গেছে।

উপজেলার বেশির ভাগ ইউনিয়নে মেম্বার প্রার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন থাকলেও চেয়ারম্যানদের সম্পর্ক ছিল উল্টো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০