PRIYOBANGLANEWS24
২৯ জানুয়ারী ২০২২, ৮:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে নৌকার দুইটি ক্যাম্পে অগ্নিসংযোগ, দেশীয় অস্ত্র উদ্ধার।

ঢাকার দোহারের বিলাসপুর এলাকার চানমোল্লার বটতলা ও মেঘুলা মালিকান্দার ঘোষেরবাঘ এলাকায় নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নৌকার প্রার্থী রাসেদ চোকদারের সমর্থকরা জানায়, শুক্রবার রাত প্রায় দেরটার দিকে ক্যাম্প থেকে সবাই যে যার মত বাসায় যায়। ঘন্টাখানেক পরে নৌকার প্রার্থী রাসেদ চোকদারের সমর্থকরা এলাকায় টহল দিচ্ছিলেন। এমন সময় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন মোল্লার লোকজন অনেকগুলো মোটরসাইকেল ও অটোরিক্সা যোগে দেশীয় অস্ত্র নিয়ে এসে রাসেদ চোকদারের লোকজনকে ধাওয়া করে ক্যাম্পে অগ্নিসংযোগ করে। এসময় ক্যাম্পের পাশে থাকা একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। এসময় রাসেদ চোকদারের লোকজনের চিৎকারে এলাকাবাসি ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার পর দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে দূরে একটি পতিত জমি থেকে একটি ছ্যান ও মিনি চাইনিজ কুরাল উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে নৌকার প্রার্থী রাসেদ চোকদার বলেন, বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন মোল্লার ছেলে সহ তাদের সমর্থকরা এমন ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে তিনি একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এ ঘটনায় দোহার থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে দোহার থানা সুত্রে জানা যায়।

এব্যাপারে আলাউদ্দিন মোল্লা বলেন, নিজেরাই আগুন দিয়ে আমাদের কথা বলছে। আমি এত বোকা নই তাদের ক্যাম্পে আগুন দিতে যাব।

অপরদিকে একই দিনে নারিশার মালিকান্দা এলাকায় নৌকার নির্বিচনী আরেকটি ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০