PRIYOBANGLANEWS24
২৮ জানুয়ারী ২০২২, ৫:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুসুমহাটীতে নৌকার প্রার্থীকে জয়ী করতে সবাইকে মাঠে নামতে হবে

আসন্ন ৩১ জানুয়ারী ঢাকার দোহার উপজেলা কুসুমহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও কুসুমহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের মন্ডলের নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কুসুমহাটি ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে শিলাকোঠা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এ প্রচারনা সভা অনুষ্ঠিত হয়।

প্রচারনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তাই উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আসন্ন ইউনিয়ন নির্বাচনে কুসুমহাটি ইউনিয়নের নৌকার প্রার্থী আব্দুল কাদের মন্ডলকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে তাতে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থীকে নির্বাচিত করলে এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তাই কাদের মন্ডলকে একটি বার নির্বাচিত করে শেখ হাসিনা ও সালমান এফ রহমানকে কুসুমহাটি ইউনিয়ন উপহার দিতে দলমত নির্বিশেষে সবাইকে কাজ করতে আহবান করেন। যারা দলের নির্দেশনা না মেনে নির্বাচন করছেন তাদের অচিরেই দল থেকে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান আলমগীর হোসেন।

এসময় কুসুমহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়া আব্দুল ওহাব দোহারী নির্বাচন থেকে সরে গিয়ে আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী আব্দুল কাদের মন্ডলকে সমর্থন জানিয়ে বলেন, কাদের মন্ডল আমার ভাই তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন। তাহলে এ সরকারের উন্নয়নের ছোয়ায় কুসুমহাটির দৃশ্যপট আরো পাল্টে যাবে।

এর আগে বেলা চারটায় কুসুমহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে যোগ দেন প্রচারনা সভায়।

কাদের মন্ডলের সভাপতিত্বে নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, কুসুমহাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি কালাম বিশ্বাস সহ আরো অনেকে।

নির্বাচনী প্রচারনা সভা সঞ্চালনা করেন দোহার উপজেলা যুবলীগের সদস্য আব্দুল আওয়াল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০