PRIYOBANGLANEWS24
২৭ জানুয়ারী ২০২২, ১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলাকোপা ইউনিয়নের উন্নয়নের স্বার্থে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান নেতাদের

৩১ জানুয়ারী ভোট গ্রহণ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম খলিলের সমর্থনে যৌথ কর্মী সভা করেছেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। বুধবার সন্ধ্যায় নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ নির্বাচনী সভা করা হয়।

সভাপতিত্ব করেন কলাকোপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রবীর কুমার সাহা।

কলাকোপা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী যৌথকর্মী সভায় নেতারা বলেন, এবারের নবাবগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে জনগণের উন্নয়নের ভোট। দেশে আওয়ামীলীগ সরকার রয়েছে তাই সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে ও দোহার নবাবগঞ্জের অভিভাবক সালমান এফ রহমানের হাতকে শক্তিশালী করতে হলে নৌকা প্রার্থীকে বিজয় করতে হবে।

কলাকোপা ইউনিয়নের নৌকার প্রার্থী ইব্রাহিম খলিল ভোটারদের উদ্দেশে বলেন, স্থানীয় সংসদ সদস্য আমাদের অভিভাবক সালমান এফ রহমানের সহযোগিতায় কলাকোপা ইউনিয়নে একটি মডেল মসজিদ নির্মিত হচ্ছে। ফায়ার সার্ভিস ও মিনি স্টেডিয়ামসহ বড় বড় মেগা প্রকল্প এই কলাকোপা ইউনিয়নে খুব শীঘ্রই দৃশ্যমান হবে। আমাকে এবারও নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। আপনাদের সাথে নিয়ে উন্নয়নের অসমাপ্ত কাজগলো শেষ করতে চাই।

নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা ও কৃষকলীগনেতা স্বপন কুমার সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু,ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ঢাকা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয় সম্পাদিকা হালিমা আক্তার লাবন্য ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ফিনল্যান্ড শাখা আওয়ামীলীগের সভাপতি আলী রমজান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা জালাল শিমু, ঢাকা জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম,কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদের হোসেন বুলুসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কলাকোপা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রাথী ইব্রাহিম খলিল কে বিজয় করতে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান করেন নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০