PRIYOBANGLANEWS24
২৪ জানুয়ারী ২০২২, ৩:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নয়নশ্রীতে আওয়ামীলীগের যৌথ কর্মী সভা

৩১ জানুয়ারী ভোট গ্রহণ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. পলাশ চৌধুরীর পক্ষে যৌথ কর্মী সভা করেছেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
রবিবার দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে তাশুল্লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন নয়নশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর উদ্দিন পত্তনদার।

নয়নশ্রী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী যৌথকর্মী সভায় নেতারা বলেন, দেশে আওয়ামীলীগ সরকার রয়েছে তাই সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে ও দোহার নবাবগঞ্জের অভিভাবক সালমান এফ রহমানের হাতকে শক্তিশালী করতে হলে নৌকা প্রার্থীকে বিজয় করতে হবে। এ সময় নেতারা বর্তমান চেয়ারম্যান ও প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রিপন মোল্লা ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিব কে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান। নেতারার বলেন, পলাশকে সমর্থন করেন স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমানের সহযোগিতায় নয়নশ্রী ইউনিয়নকে একটি আধুনিক ও সত্যিকারের স্বপ্নের ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।

নয়নশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. নান্নু মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আরিফুর রহমান, ড.সাফিল উদ্দিন মিয়া, ঢাকা জেলা শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সাইদুর রহমান খান সোহেল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, আওয়ামীলীগনেতা মিজানুর রহমান মিজান, খৈমদ্দিন, মাসুদ মোল্লা উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদের হোসেন বুলু, যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম মুকুল, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নয়নশ্রী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রাথী পলাশ চৌধুরী কে বিজয় করতে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান করেন নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০