PRIYOBANGLANEWS24
১৯ জানুয়ারী ২০২২, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বক্সনগরে আ’লীগের যৌথ সভা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়াকে বিজয় নিশ্চিত করতে ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন যৌথ সভা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী এ যৌথ সভা করা হয়।

সভাপতিত্ব করেন বক্সনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বার্ণাড তপন গমেজে।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

নাসিরউদ্দিন ঝিলু তার বক্তব্যে, বিভিন্ন ইউনিয়নে এখনো যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছে তাদেরকে দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দোহার নবাবগঞ্জের অভিভাবক সালমান এফ রহমানের প্রতি সম্মান রেখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহবান জানান।

এ সময় ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, আমরা বক্সনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে তরুণ নেতৃত্ব চেয়েছিলাম। আমাদের অভিভাবক সালমান এফ রহমান আবারও ওয়াদুদ মিয়াকে দলের মনোনয়ন দিয়েছে। আমরা সালমান ভাইয়ের সিদ্ধান্তকে শ্রদ্ধার সাথে মেনে নিয়েছি। তিনি বলেন, যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন তারা সালমান এফ রহমানকে সম্মান জানিয়ে সরে দাঁড়িয়েছেন তাদেরকে অবশ্যই আমাদের প্রিয়নেতা সালমান ভাই মূল্যায়ন করবে। আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একযোগে মাঠে কাজ করে ১৪ ইউনিয়নে নৌকার বিজয় করে সালমান ভাইয়ের হাতে তুলে দেই। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে বিদ্রোহী প্রার্থী থেকে যারা সরে দাঁড়িয়েছেন এবং আজকে এক মঞ্চে দাঁড়িয়ে নৌকার প্রার্থীকে সমর্থন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান তিনি।

বক্সনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপেজলা আ’লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জি. আরিফুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড.সাফিল উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ঢাকা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা আক্তার লাবন্য ভূইয়া, উপজেলা যুবলীগের সহসভাপতি সামিমূল আহাদ রনক, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো.পলাশ সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল ঘোষনা অনুযায়ী ৩১ জানুয়ারী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০