PRIYOBANGLANEWS24
১৯ জানুয়ারী ২০২২, ৪:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনঃ দোহারে দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ঢাকার দোহার উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারিশা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.আলমগীর হোসেন ও মুকসুদপুর ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী সামশুদ্দিন ডায়মন্ড শিকদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত নয়টার দিকে দুই প্রার্থীকে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
ভ্রাম্যমাণ আদালতের নির্বাচনী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারিশা ইউপিতে নৌকার প্রার্থী আলমগীর হোসেন নৌকার রঙ্গিন বিলবোর্ড ও মুকসুদপুরে টেলিফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামছুদ্দিন ডায়মন্ড শিকদার টেলিফোন মার্কার রঙ্গিন বিলবোর্ড টানিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে।
এ ঘটনায় রাত নয়টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আলমগীর হোসেনকে পাঁচ হাজার টাকা ও
সামছুদ্দিন ডায়মন্ড শিকদারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.রেজাউল ইসলাম ও বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০