PRIYOBANGLANEWS24
১৫ জানুয়ারী ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি প্রার্থীদের

আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ১৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয়েছে নির্বাচনের অনুষ্ঠিকতা। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর ১২টায় দোহার উপজেলা পরিষদে পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য নারী ও পুরুষ প্রার্থীদের নিয়ে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা করেছেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানের আয়োজন করেন দোহার উপজেলা প্রশাসন ও দোহার নির্বাচন অফিস।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, আপনারা যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাঁরা মেহেরবানি করে কেউ আচরণবিধি লঙ্ঘণ করবেন না। আইন লঙ্ঘন করলে শাস্তি পাবেন এমনকি আপনার মনোনয়নটিও বাতিল হয়ে যেতে পারে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে নির্বাচন করার আহবান জানান তিনি। এসময় প্রার্থীরা জেলা প্রশাসকের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে প্রার্থীদের আশ্বস্থ করেন।

দোহার উপজেলায় নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল, দোহার উপজেলায় নির্বাচনী কর্মকতা রেজাউল করিম প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০