PRIYOBANGLANEWS24
১৪ জানুয়ারী ২০২২, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে প্রতীক নিতে এসে হামলার শিকার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

ঢাকার নবাবগঞ্জ উপজেলা নিবার্চন অফিসে প্রতীক নিতে এসে হামলার শিকার হলেন উপজেলার নয়নশ্রী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিপন মোল্লা। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের মূল ফটকের সামনে নয়নশ্রী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থকরা তার উপর হামলা করেছে বলে তিনি অভিযোগ করেন ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়নশ্রী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান রিপন মোল্লা তার সমর্থকদের নিয়ে শুক্রবার দুপুরে প্রতীক নিতে উপজেলায় আসেন। এসময় রিপন মোল্লার উপর হামলা করে তাকে লাঞ্জিত করে নয়নশ্রী ইউনিয়নের আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী পলাশ চৌধূরীর সমর্থকরা।

এব্যাপারে নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রিপন মোল্লা বলেন, আওয়ামী লীগ প্রার্থী পলাশ চৌধুরীর মামাতো ভাই কিসমতের নেতৃত্বে আমার উপর হামলা করে। আমাকে নির্বাচন থেকে বিরত রাখতে এই হামলা করা হয়েছে বলে আমার ধারনা ।

এবিষয়ে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী পলাশ চৌধুরী বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এবিষয়ে কিছু জানি না। তবে শুনেছি, কটুক্তি বক্তব্য দেওয়ায় আমার এক যুবলীগ কর্মী তার প্রতিবাদ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০