PRIYOBANGLANEWS24
৩ জানুয়ারী ২০২২, ৮:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দুরা ইউপি চেয়ারম্যান প্রার্থী হিল্লাল মিয়া’র উঠান বৈঠক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিল্লাল মিয়া’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ইউনিয়নের নূরনগর গ্রামের শিকদার বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বান্দুরা ইউনিয়ন পরিষদের চারবার নির্বাচিত চেয়ারম্যান হিল্লাল মিয়া বলেন, তিনি জনগণের প্রার্থী। জনগণের ভালোবাসায় বার বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি মানুষের সেবা করে যাচ্ছেন। এবারও নির্বাচনে বান্দুরাবাসী তার পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বান্দুরার ইউনিয়নে সবাইকে তার পক্ষে কাজ করার আহবান জানান হিল্লাল মিয়া।

এসময় ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের প্রশংসা করে তিনি বলেন, আমাদের সৌভাগ্য সালমান এফ রহমানের মত অভিভাবক পেয়েছি। এমপি মহোদয় দোহার নবাবগঞ্জে মেগা প্রকল্প হাতে নিয়েছেন। এর মধ্যে বান্দুরা ইউনিয়নে হাইটেক পার্কের কাজ চলমান। যা নির্মাণ হলে বান্দুরা ইউনিয়ন উন্নয়নের আরেকধাপ এগিয়ে যাবে।

এসময় উপস্থিত জনগণ বার বার নির্বাচিত এ জনপ্রতিনিধিকে সমর্থন জানিয়ে নির্বাচনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

ইলাহী শিকদারের সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ডাঃ রফিকুল ইসলাম, আব্দুল সাত্তার, মতিউর রহমান, ফয়েজ শিকদার, চাঁন মিয়া, মো. রফিক প্রামাণিক, সেলিম মিয়া, হাসমত আলী, বারেক বেপারী, পাচু বেপারী, ফরহাদ হোসেন ডানু, মাদবর ফারুক, মো. রুবেল, মীর নাসির, আফজাল হোসেন, মো. মোস্তফা, আবুল দেওয়ান, মানিক বেপারী, সেলিম শিকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হালিম শিকদার ও ইলিয়াস মিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০