PRIYOBANGLANEWS24
২৭ ডিসেম্বর ২০২১, ৮:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে আত্মীয়ের লাশ দেখতে গিয়ে লাশ হলেন তিন নারী, আহত ৪

নিকটাত্মীয় মারা গেছেন তাই লাশ দেখতে ব্যাটারী চালিত অটোরিক্সায় যাচ্ছিলেন তারা। পথে সড়ক র্দুঘটনায় মা মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হন। আহত হন অটোরিক্সা চালক ও ঐ পরিবারের আরো ৩ জন।

সোমবার সকাল সোয়া ৭ টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা-মৃধাকান্দা এলাকায় চাররাস্তার মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নয়নশ্রী এলাকার শফি বেপারীর স্ত্রী ময়না বেগম (৫০), তার মেয়ে সুফিয়া বেগম (২৫), ও সুফিয়ার মামী রাহেলা বেগম (৪০)। এঘটনায় আহত চারজন হলেন সুফিয়ার চাচা রাজ্জাক বেপারী, চাচাতো ভাই পারভেজ, ফুফু মালা বেগম ও অটোরিক্সা চালক মিরাজ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত রাজ্জাকের ফুফুর মৃত্যুর সংবাদ পেয়ে সোমবার সকাল সোয়া ৭টার দিকে পরিবারের লোকজনকে নিয়ে ইজিবাইক করে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। অটোরিক্সাটি মাঝিরকান্দা- মৃধাকান্দার চার রাস্তার মোড় অতিক্রম করার সময় দোহার থেকে নবাবগঞ্জগামী একটি একটি বালুবাহী ট্রাক এসে ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয় এবং ৪জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মালা বেগমের অবস্থা গুরুত্বর দেখে ঢাকা প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০