PRIYOBANGLANEWS24
২৪ ডিসেম্বর ২০২১, ৬:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক ধসে পড়ায় ঝুঁকি নিয়ে চলছে যান

ঢাকা-বান্দুরা সড়কের নবাগঞ্জ উপজেলার বক্সনগর ঋষিপাড়া এলাকায় ইছামতি নদী সংলগ্ন সড়কের কিছু অংশ গার্ডওয়ালসহ নদীতে ধসে পড়েছে। এতে চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন ঢাকায় বাসসহ বিভিন্ন ধরনের যাহবাহন চলাচল করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এলাকাবাসীর অভিযোগ, অতি নিম্নমানের ইট, বালু ও পাথর দিয়ে রাস্তা নির্মাণের কারণেই এক বছরের মাথায় রাস্তার র্গাডার ধসে পড়েছে নদীতে।

সরেজমিনে দেখা যায়, ৪শ’ ৯২কোটি ৪২লাখ টাকা ব্যায়ে নির্মিত প্রায় ৭৩ কিলোমিটারে এই সড়কে নবাবগঞ্জের“ বক্সনগর এলাকার ইছামতি নদী সংলগ্ন সড়কের একটি অংশটি ইতিমধ্যে ধসে পড়েছে। যে কোন সময় নদীগর্ভে বিলিন হয়ে যেতে পারে রাস্তার অধিকাংশ জায়গা। মাছুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লি. নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান সড়কটির সংস্কার কাজ করে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ।

স্থানীয়রা জানান, ব্যস্ততম জনবহুল এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে। দ্রুত সড়কটি মেরামত করা উচিত। তা না হলে, যেকোন সময় বড় কোন দূর্ঘটনায় প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। সড়কটি নদীগর্ভে চলে গেলে নবাবগঞ্জ ছাড়াও ফরিদপুর, মানিকগঞ্জ জেলার বাসিন্দাদের বিরাট সমস্যায় পড়বে রাজধানী ঢাকায় পৌঁছাতে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ,এম সালাউদ্দীন মনজু বলেন, সড়কটির ধসে যাওয়া স্থান মেরামতের জন্য সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এ সড়কের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবে আশা রাখি।

মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী নাইম রেজা বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের দুই বছর আগে কাজ বুঝিয়ে দেন। নদীতে মাটি ও বালু উত্তোলনের কারণে সড়কের কিছু অংশে সমস্যা হতে পারে। কর্তৃপক্ষ বিষয়টি দ্রুতত সমাধান করতে কাজ শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০