PRIYOBANGLANEWS24
১২ ডিসেম্বর ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লাল-সবুজের ফেরিওয়ালা আবুল কালাম

১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাড়া-মহল্লা ও স্কুল-কলেজ থেকে শুরু করে গ্রামের অলিগলিতে মৌসুমি পতাকা বিক্রেতারা হাঁকডাক দিয়ে বিক্রি করছেন দেশের লাল-সবুজের জাতীয় পতাকা।

রাস্তায় রাস্তায় বাঁশের সাথে ছোট বড় পতাকা বেঁধে বিক্রি করছেন মৌসুমি বিক্রেতারা। বিজয় দিবসকে সামনে রেখে পতাকা কিনছেন অনেকেই। সারাবছর অন্য পেশায় জীবিকা নির্বাহ করলেও ডিসেম্বর মাসে অনেকে পতাকা বিক্রি করে জীবন ধারণ করেন। মূলত এই মাসগুলোতে পতাকা বেশি বিক্রি হয়।

রবিবার সকালে উপজেলার বারুয়াখালী বাজারে দেখা মেলে পতাকা বিক্রেতার আবুল কালাম। জাতীয় পতাকা ভর্তি ভ্যান নিয়ে ছুটছেন এদিকে থেকে সেদিকে। বাজারের অলিতে গলিতে হ্যান্ড মাইকের সাহায্যে বিক্রি করছেন পতাকা। লাল-সবুজের এই ফেরিওয়ালার কাছ থেকে অনেকেই পতাকা কিনে নিচ্ছেন।

আবুল কালামের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কামারকান্দি গ্রামে। জীবিকার তাগিদে ১৬ বছর ধরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের আমতলা গ্রামে বসবাস করেন। সারাবছর হরেক রকমের জিনিসপত্র বিক্রি করে সংসার চালান তিনি। ডিসেম্বর মাসের শুরু থেকেই প্রস্তুতি নেন পতাকা বিক্রির। ১০ ডিসেম্বর থেকে পতাকার চাহিদা বেড়ে যায়। পতাকা বিক্রি করে দিনে ৩-৪ হাজার টাকা হয় বলে জানান তিনি।

ভ্যানের চারপাশে টানানো রয়েছে ছোট এবং বড় সাইজের পতাকা। সামান্য বাতাসে উড়ছে এসব পতাকা। রয়েছে লাল সবুজের ফিতা এবং মাথার ব্যান্ড। ৬ ফুটের পতাকা প্রতি পিস ২০০ টাকা, ৫ ফুট ১৫০ টাকা, সাড়ে ৩ ফুট ১২০ টাকা, আড়াই ফুট ৬০ টাকা, দেড় ফুট ৪০ টাকা আর ১ ফুট ২০ টাকায় বিক্রি করছেন। এছাড়া ফিতা আর ব্যান্ড বিক্রি করছেন ১০ টাকা করে।

শুধু আবুল কালাম একা নয়। মাদারীপুর, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে ডিসেম্বর মাসে অনেকে আসেন দোহার ও নবাবগঞ্জে পতাকা বিক্রি করতে। সারা বছর অন্য পেশার সাথে জড়িত থাকলেও ডিসেম্বর মাস এলেই তারা পতাকা বিক্রি করেন। জাতীয় পতাকা বিক্রি করে তারা মানসিক প্রশান্তি পান বলে জানান।

উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো ঃ হাতেম আলী মোল্লা বলেন, প্রতি বছর এসব যুবকদের হাতে পতাকা দেখে আমরা গর্বিত হই। আর গ্রামাঞ্চলে সাধারণত পতাকা তৈরি হয়না। অর্ডার দিয়ে বানাতে হয়। এদের কাছ থেকে কিনে ছোট ছোট বাচ্চারা যখন পতাকা হাতে কিংবা মাথায় ব্যান্ড লাগিয়ে চলাফেরা করে, তখন আমাদের মনটা ভরে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০