PRIYOBANGLANEWS24
১০ ডিসেম্বর ২০২১, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি নির্বাচন: রাইপাড়া’য় চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ মোচন-এর উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ মোচন নাগের কান্দা গ্রামে নির্বাচনী উঠান বৈঠক করেছেন। শুক্রবার বিকেলে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ মোচন বলেন, আপনারা দেখেছেন এই ইউনিয়নে বিগত দিনে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা এই ইউনিয়নকে ভাল কিছু উপহার দিতে পারেননি। তারা কেউ রাস্তা-ঘাটের উন্নয়ন করেনি। এবার নির্বাচনে আপনারা সকলে দলমত নির্বিশেষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে স্বতস্ফূর্ত ভাবে নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করে যাব। তাই আমাকে শেষবারের মত আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন বলে আমি আশা করি।

আব্দুর রশিদ মোচন আরো বলেন, আপনার যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবার করার সুযোগ দেন তাহলে আমি এলাকাকে সন্ত্রাস, মাদক মুক্ত ও বাল্য বিবাহ বন্ধ করে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলবো। আমি আপনাদের এলাকার রাস্তা নিজে পায়ে হেটে হেটে ঘুরে ঘুরে দেখেছি, তাই আমি আপনাদের ভোটে জয়লাভ করতে পারলে আপনাদের এই রাস্তাটি সংস্করনসহ পাকা করে দেওয়ার অঙ্গিকার করলাম।

এ সময় অনুষ্ঠানে সমাজ সেবক নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, জামালচর জামে মসজিদের সাধারণ সম্পাদক দেওয়ান শহিদুল ইসলাম, জামালচর জামিউল উলম মাদ্রাসার সভাপতি দেওয়ান আব্দুল আউয়াল, দোহার উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, যুবলীগের সদস্য মোঃ শাহিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ্, গ্রহন্থনা ও প্রকাশনা সম্পাদক আহমেদ মোল্লা, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পী শেখ, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান।

অনুষ্ঠানটি হা.ম.আ. ওয়াদুদ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নাগের কান্দা এলাকার সমাজ সেবক পেয়ারা লস্কর, মোসলেম লস্কর, কিরণ লস্কর, আরবালী লস্কর, নওশের আলী মাদবর, জামাল মাদবর, মন্টু মাদবর, কাকন শরীফ, শেখ আলমাছ, বাবু হাওলাদার, মানিক মোল্লা, হানিফ মোল্লা, গিয়াস উদ্দিন, মানিক খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০