PRIYOBANGLANEWS24
৩০ নভেম্বর ২০২১, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের রাইপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান এর নির্বাচনী উঠান বৈঠক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাইপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিলেরপাড়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান বেপারীর পক্ষে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান বেপারী বলেন, হিংসাত্বক মনোভাব দিয়ে মানুষের মন জয় করা যায়না। ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করতে হয়। বিলের পাড় আমার অন্তর, অন্তর ঠিক না থাকলে মানুষের মন ঠিক থাকেনা। আমি বিশ্বাস করি সংগঠন ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে। আগামী নির্বাচনে আমি দলের মনোনয়ন পাবো আশা করি। তবে দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করবো না।

এসময় তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে প্রতি আস্থা রেখে সবাইকে আওয়ামী লীগের পতাকা তলে আসার আহবান জানান। একই সাথে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন তিনি।

বাদশা বেপারীর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ধনাই বেপারী, মোহাম্মদ আলী, আল হক মিস্ত্রী, করম আলী, ফয়জল বেপারী, আবু বেপারী, কাশেম বেপারী, আহম্মদ বেপারী, রেজা বেপারী, উজ্জল কবিরাজ, মুরাদ বেপারী, ছাহের বেপারী, খলিল বেপারী, মুনসের মেম্বার, আমিন উদ্দিন বেপারী সহ আরো অনেকে।

উঠান বৈঠকের সঞ্চালনায় করেন আমির বেপারী ও খলিলুর রহমান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০