PRIYOBANGLANEWS24
২৬ নভেম্বর ২০২১, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন ইউপি চেয়ারম্যান!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের দাউদপুর বাজার সংলগ্ন ইছামতি নদীতে ড্রেজার বসিয়ে বালু তুলছেন ইউপি চেয়ারম্যান। আইন লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালু কাটছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমোর রহমান খাঁন পিয়ারা। লিখিত অনুমোদন ছাড়া বালু কাটার কথা স্বীকারও করেছেন তিনি। এদিকে চেয়ারম্যানের এমন অবৈধ কর্মকান্ডে ক্ষুব্ধ স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দাউদপুর ব্রিজ সংলগ্ন ইছামতি নদীতে বালু কাটার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নদী থেকে অপরিকল্পিতভাবে অনুমোদন ছাড়া বালু উত্তোলন করায় দাউদপুর ব্রিজ ও আশপাশের দোকানপাট হুমকিতে রয়েছে। এছাড়া রাস্তার উপর দিয়ে ড্রেজার পাইপ বসানোর ফলে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।

নাম প্রকাশ না করার শর্তে দাউদপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, নদী থেকে এভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারনে ঝুঁকিতে পড়তে পারে ব্রিজটি। এছাড়া একজন জনপ্রতিনিধি হয়ে এভাবে বালু উত্তোলন করা সমুচিন নয়। এতে তার যেমন দুর্নাম হচ্ছে, তেমনি দলেরও দুর্নাম হচ্ছে। তিনি যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

এ বিষয়ে জানতে চাইলে শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলীমোর রহমান খাঁন পিয়ারা বলেন, মসজিদের জায়গা ভরাটের জন্য নদীতে ড্রেজারটা বসানো হয়েছে। সেই সাথে বাজারের খালটি ভরাট করেছি। তবে কারো কাছ থেকে এক টাকাও নেই নাই। নদী থেকে বালু উত্তোলনে কারো অনুমোদন নিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মৌখিকভাবে ইউএনও’র কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু বলেন, নদী থেকে বালু উত্তোলনে লিখিত বা মৌখিকভাবে কাউকে অনুমতি দেওয়া হয়নি। যারা এরকম কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০