PRIYOBANGLANEWS24
২৫ নভেম্বর ২০২১, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে উপনির্বাচন: ৭ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৭ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন। উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র জমা দেওয়া ৭ প্রার্থীর মধ্যে ৬জনই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে জড়িত এবং একজন ইসলামী আন্দোলনের।

যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. আরিফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার মো. রকিবুল রহমান রাকিব, আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবীর, ঢাকা জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান। এছাড়া ইসলামী আন্দোলনের নেতা মো. বুরহান উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে।

উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুর রহমান বলেন. বারুয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েই নির্বাচনে অংশগ্রহণ করছি। সব প্রক্রিয়া শেষ করেই মনোনয়নপত্র জমা দিয়েছি।

জানা যায়, ২৩ ডিসেম্বর নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে সিনিয়র জেলা নির্বাচন অফিসার, ঢাকা ও রিটানিং অফিসার মো. মুনীর হোসাইন নির্বাচন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং ভোটগ্রণের তারিখ ২৩ ডিসেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০