PRIYOBANGLANEWS24
২১ নভেম্বর ২০২১, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাইপাড়ায় নির্বাচনী উঠান বৈঠকঃ পোস্টার ফেস্টুন দিয়ে কখনো মানুষের ভালোবাসা অর্জন করা যায় না

পোস্টার ফেস্টুন দিয়ে কখনো মানুষের ভালোবাসা বা ভোট অর্জন করা যায়না। এজন্য তাকে একজন দক্ষ, যোগ্য ও ভাল মনের মানুষ হতে হয়। রবিবার নির্বাচনী উঠান বৈঠকে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাইপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী একলাল উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমি ঢাকা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমাকে স্বর্ণপদক দিয়ে সম্মাননা করা হয়েছিলো। সেই স্বর্ণপদকের সম্মান প্রকৃত আমার ছিলনা। সেই সম্মান ছিলো আপনাদের। আপনারা ভোট দিয়েছিলেন বলেই আমি একলাল উদ্দিন সেই সম্মান পেয়েছি।

এই ইউনিয়ন আমার মা। আমি এই মায়েরই সন্তান। আমি সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে এমনকি আপনাদের ছেলে হিসেবে কথা দিচ্ছি আমি রাইপাড়ায় নির্বাচিত হতে পারলে একটি মাদক, সন্ত্রাস মুক্ত আদর্শ রাইপাড়া গঠনে কাজ করবো। আমার দল আওয়ামীলীগ আমাকে দলীয় মনোনয়ন দিলে নির্বাচনে জনতার ভোটের মাধ্যমে সেই চিত্র ফলাফলের মধ্যে দিয়ে আপনারা পাবেন।

এসময় তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেত্রীত্বের প্রশংসা করে বলেন, আপনারা শেখ হাসিনার ভাল ভাল কাজকে সব মানুষের মাঝে তুলে ধরবেন। কারন একটা দেশ যখন উন্নয়নের শিখরে আহরন করে তখন সে দেশের সরকারের ভাল কাজকে মানুষের দরজায় পৌছে দিতে নিষ্ঠার সাথে কাজ করতে হয়। এসময় তিনি দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ আসনের সংসদ এবং প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমানের বিভিন্ন উন্নয়নমুলক কর্মাকান্ডের কথা উল্লেখ করেন। বিশেষ করে পদ্মাবাধ প্রকল্প বাস্তবায়নে সালমান এফ রহমানের একান্ত প্রচেস্টার কথা তুলে ধরেন।

এছাড়া করোনার মহামারির সময়ে সরকারের পাশাপাশি সালমান এফ রহমানের ব্যক্তিগত অর্থায়নে মানুষের পাশে থাকার প্রশংসাও করেন তিনি। পরিশেষে নিজের জন্য আসন্ন নির্বাচনে রাইপাড়ার চেয়ারম্যান হিসেবে নিজের অবস্থান তুলে ধরে আরেকবার রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করার আহবান জানান সমাজ সেবক একলালউদ্দিন আহমেদ।

রাইপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড লক্ষীপ্রসাদ মন্ডল বাড়িতে আমির হোসেন মন্ডলের সভাপতিত্বে উঠান বৈঠক হয়।

নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আমির মোড়ল, শুকুর মুন্সি,মোঃ বেলাল, নুরু মন্ডল, মোবারক হোসেন, লুৎফে আলী, শাকিল উদ্দিন আহমেদ, হামিদুল দেওয়ান, মোঃ হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক হোসেন, আব্দুর রশীদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।

নির্বাচনী উঠান বৈঠক পরিচালনা করেন মোঃ সিদ্দিক মন্ডল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০