PRIYOBANGLANEWS24
১ নভেম্বর ২০২১, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের ‘লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলে’ ২০২২ সেশনে ভর্তি শুরু

২০২২ সেশনে ইংরেজী ও বাংলা ভার্সনে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে ঢাকার দোহার উপজেলার লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল। ১ নভেম্বর থেকে স্কুল ক্যাম্প্যাসের নির্ধারিত কক্ষে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির সুযোগ থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিটন গাইন। করোনা পরিস্থিতির কারনে বিগত বছরগুলোর তুলনায় ভর্তি ফি তে ২৫ শতাংশ ছাড় দেয়া হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। একইসাথে নতুন সেশনে শিক্ষার্থীদের মাসিক বেতনের পরিমান কমিয়ে বেতন কাঠামো পুঃনগর্ঠন করা হয়েছে।

দোহার ও নবাবগঞ্জ উপজেলার শিক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে ‘লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল’ ২০১৪ সালে যাত্রা শুরু করে। বেসরকারি পর্যায়ে এই দুই উপজেলার শিক্ষা ব্যবস্থার ডিজিটাল পরিবর্তন লিবার্টির সর্বপ্রথম। অগ্রজ হিসেবে শুধু উন্নত অবকাঠামো বা ডিজিটাল শিক্ষা ব্যবস্থাই নয় বরং মানসম্মত আধুনিক শিক্ষাসহ শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রেও ‘লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল’ সফল হিসেবে প্রমাণিত। ইতোমধ্যে প্রতিষ্ঠাটি পেয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের স্বীকৃতি। ফলাফল সহ বিভিন্ন ক্ষেত্রে মিলেছে অভাবনীয় সাফল্য।

বিগত প্রায় দুইবছর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ‘লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল’ সফলতার সাথে ডিজিটাল ক্যাম্পাসের আওতায় অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সচল রেখেছে।

লিবার্টির সেরা বৈশিষ্ট্যঃ
লিবার্টির শিক্ষকম-লীগণ সৃজনশীল ও ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট এ ট্রেনিং প্রাপ্ত এবং লিবার্টির রয়েছে প্রতিটি বিষয়ের মাস্টার ট্রেইনার। স্মার্ট ক্যাম্পাস, স্মার্ট আইডি কার্ড, ইংরেজি ভাষায় যোগাযোগ উন্নয়ন, কঠোর নিরাপত্তা, গণিত বিষয়ক দক্ষতা উন্নয়ন, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস, বাংলা ভাষায় যোগাযোগ উন্নয়ন, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন, স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা, মানসিক দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি প্রশংসিত হয়েছে ইতোমধ্যে। সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান। এছাড়া নাচ, গান, বিতর্ক, হাতের লেখা, আর্ট অ্যান্ড ক্রাফট, কোরআন শিক্ষা, খেলাধুলা, স্কাউটিং, বিএনসিসি, সায়েন্স ল্যাব সহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের জন্য রয়েছে মোটিভেশন ক্লাসের ব্যবস্থা।

ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন
লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল
পৌরসভা রোড, দক্ষিণ জয়পাড়া, দোহার, ঢাকা-১৩৩০।
ফোন: ০১৭৯ ৮৮ ৬৬ ৯৪৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০