PRIYOBANGLANEWS24
২৫ অক্টোবর ২০২১, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও ‘নিলীমা বহুমুখী সমবায় সমিতি’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রায় ১৫ হাজার গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও ‘নিলীমা বহুমুখী সমবায় সমিতি’ নামে একটি প্রতিষ্ঠান। সোমবার সকালে পাওনা টাকা আদায়ের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত কদমতলী এলকায় নিলীমা বহুমুখী সমবায় সমিতির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শত শত গ্রাহক। এঘটনায় নিলীমা বহুমুখী সমবায় সমিতির এক কর্মীকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে গ্রাহকরা।

ভুক্তভোগী গ্রাহকরা জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকার মোমিন নামে স্থানীয় এক ব্যক্তি বেশ কয়েক বছর আগে ‘নিলীমা বহুমুখী সমবায় সমিতি’ প্রতিষ্ঠানটি চালু করে। গত কয়েক বছরে এই প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১৫ হাজার। আজ সোমবার সকালে অনেক গ্রাহকের পাওনা টাকা দেওয়ার তারিখ ছিল। সকালে গ্রাহকরা তাদের পাওনা টাকা নিতে এসে দেখে প্রতিষ্ঠানের অফিস বন্ধ। এমনকি প্রতিষ্ঠানের উপরের তলায় মোমিনের বাসায়ও তালা বন্ধ দেখা যায়। প্রতিষ্ঠান ও বাসায় কাউকে না পেয়ে বিক্ষোভ শুরু করে ভুক্তভোগী গ্রাহকরা। এসময় অনেকে কান্নায় ভেঙ্গে পরে।

গ্রাহকরা জানায়, মাসিক ৬০০ টাকা করে সঞ্চয় করলে ২ বছর শেষে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেন। সেই টাকা আত্মসাৎ করে রবিবার রাতে কার্যালয়ে তালা দিয়ে পালিয়েছে প্রতারক মোমিন।

রহিমা নামে এক গ্রাহক বলেন, এখানে আমি, মেয়ে, ছেলে, ছেলের বউ, মেয়ে জামাই, নাতিসহ পরিবারের ২৮ জন সদস্য টাকা জমিয়েছি। এর মধ্যে ৫ জনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তাদের টাকা দেয়ার কথা ছিল। কিন্তু সকালে এসে দেখি কার্যালয়ে তালা ঝুলছে। আমাদের পরিবারের প্রায় ১০ লাখ টাকা জমা ছিল।

সালেহা বেগম নামে এক নারী কান্নাজড়িত কন্ঠে বলেন, মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে এখানে টাকা জমিয়েছি। প্রায় ১ লাখ টাকা আমার পাওনা। আজকে টাকা দেয়ার কথা ছিল। এসে দেখি তালাবন্ধ। পরে জানতে পারি রবিবার গভীররাতে প্রতিষ্ঠানের মালিক আমাদের টাকা নিয়ে পালিয়ে গেছে। সুরুজ নামে আরেক যুবক বলেন, প্রায় ১৫ হাজার গ্রাহকের ২ বছরে ৩৬ হাজার করে টাকা সংগ্রহ করলে আনুমানিক ৩০ কোটি টাকা নিয়ে মোমিন উধাও।

এদিকে ঘটনার পর পরই গ্রাহকরা সীমা নামে নিলীমা বহুমুখী সমবায় সমিতির এককর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আটক সীমা জানায়, প্রায় ১৫ হাজার গ্রাহক রয়েছে আর প্রতি বইয়ে ১৬ হাজার করে টাকা সংগ্রহ করা হয়েছে। মোট কত তা আমি সঠিকভাবে বলতে পারবো না। তিনি আরো জানান, গত সপ্তাহে আমাকে অফিস থেকে কাজ করতে মানা করে দেয়। এরপর থেকে আমি অফিসে আসি না। আজ হঠাৎ কিছু গ্রাহক আমার বাসায় এসে বলে অফিস বন্ধ কেন, এ কথা বলে আমাকে বাসা থেকে ডেকে নিয়ে আসে। এসে দেখি এই অবস্থা, মোমিন ভাই কোথায় আছে বা টাকা-পয়সা কি করেছে তা আমি জানি না।

এ ঘটনার ব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এসব ক্ষেত্রে জনগনকে আরো সচেতন হতে হবে। কোথায় টাকা রাখছি, তার ব্যাকগ্রাউন্ড কি, অনুমোদন আছে কিনা? এগুলোা যাচাই করেই টাকা জমা দেয়া উচিত। তবে উপজেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো: রফিকের মাধ্যমে জানতে পারি, এই প্রতিষ্ঠানটি উপজেলা সমবায় অফিস থেকে রেজিষ্ট্রেশন নিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০