PRIYOBANGLANEWS24
২৫ অক্টোবর ২০২১, ৩:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিটনের ক্যাচ মিসে হারলো বাংলাদেশ

দুই-দুটি সহজ ক্যাচ ফসকে গেল লিটন দাসের হাত থেকে। প্রথমটি ১৩তম ওভারে আফিফের বল, আর দ্বিতীয়টি ১৫তম ওভারে মুস্তাফিজের বলে। যার খেসারতটা ভালোভাবেই দিতে হল বাংলাদেশ দলকে। একবার করে জীবন পেয়ে ব্যাটে চার-ছয়ের ফুলঝুরি ছুটিয়ে ম্যাচটি নিজেদের হাতের মুঠোয় পুরেছেন দুই লঙ্কান ব্যাটার চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকসে।

ভানুকা রাজাপাকসে তখন ১৪ রানে। আফিফ হোসেনের ওভারে রাজাপাকসের ক্যাচ ফেলেন লিটন দাস। ৩০তম জন্মদিনে লিটনের কাছ থেকে যেনো জন্মদিনের ‘উপহার’ পেলেন রাজাপাকসে। জীবন পেয়ে রাজাপাকসে খেললেন ৩১ বলে ৫৩ রানের ম্যাচ জেতানো ইনিংস। লঙ্কানদের জয়ের আরেক নায়ক চারিথ আসালাঙ্কার ক্যাচও মিস করেন লিটন। মোস্তাফিজুর রহমানের বলে লিটন ক্যাচ করার সময় আসালাঙ্কার রান ছিল ৬৩। শেষ পর্যন্ত ৪৯ বলে ৮০ রানে অপরাজিত থাকেন আসালাঙ্কা। বাংলাদেশের দেয়া ১৭২ রানের লক্ষ্য মাঝে কঠিন হলেও লিটনের দুই ক্যাচ মিসে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এই দুজনের ব্যাটে চড়ে ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় রাউন্ডে প্রথম জয়ের স্বাদ পেতে রোববার (২৪ অক্টোবর) চলতি আসরের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে নাসুম-সাকিবের স্পিন ভেল্কিতে ৭১ রানে ৩ উইকেট হারায় লঙ্কানরা। নিজের দ্বিতীয় ওভারে জোড়া উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন সাকিব।

ইনিংসের চতুর্থ বলেই নাসুমের স্পিনে পরাস্ত হয়ে উইকেট হারান লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস (১)। এরপর চারিথ আসালাঙ্কা এসে টাইগার বোলারদের উপর তান্ডব চালালে রীতিমত দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। তবে বিশ্বসেরা সাকিবেই মেলে রক্ষা।

ইনিংসের ৯ম ওভারে আক্রমণে এসে নিজের স্পিন ভেল্কিতে চার বলের ব্যবধানে সাজঘরে ফেরান ২১ বলে ২৪ করা পাথুম নিসাঙ্কা ও সদ্যই ক্রিজে আসা আভিস্কা ফার্নান্ডোকে (০)।

সাকিবের পর সাইফুদ্দিন আক্রমণে এসে তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (৬)। যাতে ৭৯ রানেই চতুর্থ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা। আসালাঙ্কা-রাজাপাকসে জুটিতে সেই চাপ উড়িয়ে দিয়ে উল্টো টাইগারদের ওপরই চেপে বসে লঙ্কানরা।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই লিটন-সাকিবকে হারালেও নাঈম-মুশফিকের জোড়া ফিফটিতে চড়ে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোরই গড়েছে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন নাঈম। আর মুশফিক খেলেন অপরাজিত ৫৭ রানের ইনিংস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০