PRIYOBANGLANEWS24
২২ অক্টোবর ২০২১, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে থানা ছাত্রলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা মহিলা ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামলীগের আহবায়ক শাহীন আহমেদ। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসাদুজ্জান রাসেলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম মামুন, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের আহবায়ক এহসান আরাফ অনিক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেনসহ আরো অনেকে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রার্থীতা করেছে অর্ধশতাধিক ছাত্রলীগের নেতা-কর্মীরা। সভাপতি পদে প্রার্থী হয়েছে নাজমুল হোসেন রাতুল, গাজী মাসুম বিল্লাহ জুয়েল, আশিক আহমেদ প্রেম, জাহিদ শরীফ বাপ্পি, ইমতিয়াজ আহমেদ বিপ্লবসহ আরো অনেকে।

সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন মাহমুদ উল্লাহ ইপ্তি, জসিম আহমেদ রিপন, শবনম আক্তার, মোঃ সোহেল, হৃদয় আহমেদ বিপু প্রমুখ।

উক্ত সম্মেলনে শেষে প্রার্থীদের জীবন বৃত্তান্ত নেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই শেষে দুদিন পর প্রার্থীদের নাম ঘোষনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০