PRIYOBANGLANEWS24
২০ অক্টোবর ২০২১, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

ঢাকার দোহারে চিকিৎসকের অবহেলায় মারজানা আক্তার (৫) নামক এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত মারজানা উপজেলার চর লটাখোলা গ্রামের মো.ইউনুসের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারজানাকে ভর্তি করে তার পরিবার। এ সময় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চলতে থাকে। কিন্তু কিছুক্ষন পর শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিউলি আক্তারকে খুজতে থাকেন মারজানার পরিবার। অনেক খোঁজাখুজি করেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়নি তাকে। এসময় কর্তব্যরত এক নার্সকে জানালে নার্স মারজানাকে ঘুমের ওষুধ দেয়। এর কিছুক্ষণ পর মারা যায় শিশুটি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.জসিম উদ্দিন জানান, তদন্ত কমিটির মাধ্যমে চিকিৎসকের অবহেলা ও ভূল চিকিৎসার বিষয়ে ক্ষতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এই ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন শিশুটির পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এঘটনার বিষয়ে ডাঃ শিউলি আক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০