PRIYOBANGLANEWS24
১৬ অক্টোবর ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে আ’লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। এ ধাপে সারাদেশে ১০০৭ টি ইউনিয়ন পরিষদে ও ১০টি পৌরসভায় ভোট হবে ২৮ নভেম্বর। এ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে সারা দেশেই চলছে তোড়জোড়। বাংলাদেশ আওয়ামী লীগ আজ থেকে দলীয় মনোনয়ন বিক্রির তারিখ ঘোষনা করেছেন। এরই ধারাবাহিকতায় কেরাণীগঞ্জ উপজেলা থেকে আজ দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন অনেকেই।

এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত শনিবার ধানমন্ডি ৩/এ এর আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে আসন্ন ইউপি নির্বাচনে অংশ গ্রহনের লক্ষে কেরাণীগঞ্জ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কোন্ডা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক। তিনি এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আতিক উল্লাহ চৌধুরীর সুযোগ্য সন্তান। তিনিও একাধারে কোন্ডা ইউনিয়নের দুই দুই বারের সফল ইউপি চেয়ারম্যান হিসেবে এলাকাবাসীর সেবা দিয়ে যাচ্ছেন।

এছাড়াও শুভাঢ্যার ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেনের পক্ষে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন তার ছোট ভাই, দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, কালিন্দী ইউপি চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন, রোহিতপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী, শাক্তা ইউপি চেয়ারম্যান হাজী সালাহ উদ্দিন লিটন, কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী ও হযরতপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল। এর বাইরেও কেরাণীগঞ্জ থেকে আজ আরো বেশ কয়েকজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাদের দলীয় মনোনয়ন সংগ্রহ করবেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

গত বৃহস্পতিবার নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে ইউনিয়ন পর্যায়ে তৃতীয় ধাপের ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তৃতীয় ধাপের এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে বলা হয়, এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। ভোট হবে ২৮ নভেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০