PRIYOBANGLANEWS24
৭ অক্টোবর ২০২১, ৬:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের মা ও শিশু হাসপাতাল: নির্মাণ শেষ, উদ্বোধনের অপেক্ষায় বছর পার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গার প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১০ শয্যার মা ও শিশু হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হয়েছে এক বছর আগে। কিন্তু এখনো উদ্বোধন করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসাসেবা দিতে না পারলে কার স্বার্থে সরকার ৩ কোটি ৭২ লাখ টাকা ব্যয় করে নির্মাণ করলেন এ হাসপাতাল।

সরেজমিন দেখা যায়, তেলেঙ্গা গ্রামের বড় রাস্তার পাশে ৫২ শতক জমির ওপর নির্মাণ করা হয়েছে হাসপাতালটি। দু’তলা হাসপাতাল ভবনের পাশে রয়েছে ফ্যামিলি কোয়ার্টার। চারিদিকে দেয়াল দিয়ে ঘেরা প্রবেশ পথে রয়েছে নিরাপত্তা ফটক। ভিতরে রোগীর কক্ষে বিছানা বালিশ দিয়ে সাজানো থাকলেও নেই রোগীর পরীক্ষা নিরীক্ষা করানোর যন্ত্রপাতি। এ ছাড়া ফার্মাসিস্ট কক্ষ ও অন্যান্য কক্ষগুলো বন্ধ পাওয়া যায়।

জানা যায়, কাগজ-কলমে হাসপাতালটিতে থাকার কথা চিকিসক ২ জন, মেডিকেল টেকনোলজি ১ জন, নার্স ২ জন, পরিবার কল্যাণ পরিদর্শিকা ৪ জন, ফার্মাসিস্ট ১ জন, অফিস সহকারী ১ জন, আয়া ১ জন, ড্রাইভার ১ জন, পিয়ন ১ জন ও নিরাপত্তা প্রহরী ১ জন। কিন্ত বর্তমানে ১ জন চিকিৎসক, ১ জন দায় নার্স, ১ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা ও ১ জন আয়া দিয়ে সপ্তাহে দুই দিন খোলা রাখা হয় হাসপাতালটি।

জমিদাতা বাহাদুর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ এলাকার মানুষের সেবার জন্য আমরা ৫২ শতক জমি দিলাম। অনেক দিন ধইরা হাসপাতাল বন্ধ রইছে কবে চালু অইবো জানি না। রোগীরা আহে আর ফেরত যায়। লাভ কি অইলো আমাগো এতগুলি জমি দিয়া মানুষের যদি কোনো কামে না লাগে।’

স্থানীয় ব্যবসায়ী মাফজুল ইসলাম বলেন, রোগীরা আসেন; কিন্তু হাসপাতাল বন্ধ দেখে ফেরত যান। ওষুধ নেই, ডাক্তার নেই। সরকারের উচিত হাসপাতালটি দ্রুত চালু করা।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে। করোনার কারণে উদ্বোধন করতে পারছি না। আশা করি খুব শিগগিরই উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হাসপাতালের যেসব যন্ত্রপাতি প্রয়োজন তার চাহিদা পাঠানো হয়েছে।

হাসপাতাল প্রতিদিন খোলা থাকে জরুরি ভিত্তিতে ডেপুটেশনে ১ জন ডাক্তার, ১ জন নার্স ও ১ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে চিকিৎসাসেবার কাজ চালানো হচ্ছে। তাছাড়া সেখানে সারাক্ষণ একজন নিরাপত্তা প্রহরী র্কর্মী রয়েছেন বলে জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০