PRIYOBANGLANEWS24
২৫ সেপ্টেম্বর ২০২১, ২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন ১৪০ পুলিশ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষার কাজে অসামান্য অবদান এবং পেশাদারত্ব প্রদর্শনের জন্য মালির রাজধানী বামাকোতে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৪০ জন সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর মালির রাজধানী বামাকোতে ইউনাইটেড ন্যাশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (MINUSMA) সদর দপ্তর ব্যানএফপিইউ ক্যাম্পে এ পদক প্রদান অনুষ্ঠিত হয়। পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে এক বছর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করায় এ পদক প্রদান করা হয়।

MINUSMA পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি প্রধান অতিথি ছিলেন। কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিন এফপিইউ সদস্যদের মেডেল পরিয়ে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ অব অপারেশনস শারফাদিন মার্গিস MINUSMA। এ ছাড়া নিয়োজিত বিভিন্ন দেশের মিলিটারি, পুলিশ ও সিভিলিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি তাঁর বক্তব্যে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করে মিশন ম্যান্ডেট বাস্তবায়নে ব্যানএফপিইউ-১ এর সক্রিয় সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আজকের এ মেডেল প্রাপ্তি তাদের সেই অবদানের স্বীকৃতি।

BANFPU-1 (Rotation-7), MINUSMA, Mali এর কমান্ডার বেলাল উদ্দিন চলমান কোভিড-১৯ মহামারিসহ সংঘাতপূর্ণ এলাকায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ পুলিশ সদস্যরা আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ন রাখায় সবাইকে ধন্যবাদ জানান এবং এ স্বীকৃতি প্রদানের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০