PRIYOBANGLANEWS24
১৭ অগাস্ট ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে খন্দকার আলী আব্বাসের দশম মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকার নবাবগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি খন্দকার আলী আব্বাসের দশম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলার কাশিমপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

পীরজাদা কমরেড মো. আসাদুল্লা এর সভাপতিত্বে সভায় বক্তাগণ বলেন, খন্দকার আলী আব্বাস শ্রেণিহীন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে ছিলেন আপোষহীন। তিনি মনে করতেন জনগণই বিপ্লবের প্রধান শক্তি তিনি ছিলেন, সমাজ বিপ্লবের হাতিয়ার। সেই লক্ষ্যকে সামনে রেখে আজীবন কৃষক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে আত্ম নিয়োগ করেন। সুবিধাবাদী ও লেজুড়বৃত্তি রাজনীতির বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার বিপ্লবী জীবন ও সংগ্রাম আগামীতেও বাম প্রগতিশীল আন্দোলনের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এরআগে নবাবগঞ্জে প্রয়াত নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (মাঃ লে), বিপ্লবী ওয়ার্কার্স পাটি ও গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড করম আলী, ঢাকা জেলা কমিটির সাধারন সম্পাদক আজহারুল হক, কমরেড নাসির উদ্দিন বাহার, আসলাম খাঁন, সাইদুর রহমান, আব্দুল জলিল, নাসির উদ্দিন পল্লব, চঞ্চল মেম্বার, শ্রী শংকর, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা সুভাষ ঠাকুর, গণসংহতি আন্দোলনের মো. মিজানুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পাটির শাহাদাত হোসেন ।

উল্লেখ্য, খন্দকার আলী আব্বাস ঢাকার নবাবগঞ্জ, দোহার, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জসহ ঢাকার বিস্তির্ণ অঞ্চলে কৃষকসহ শ্রমজীবী মেহনতি মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। দোহার নবাবগঞ্জ অঞ্চলে স্কুল-কলেজ প্রতিষ্ঠায় ও সাংস্কৃতিক আন্দোলন প্রসারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাম্রাজ্যবাদ ও স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গঠনের আগে তিনি বাংলাদেশের সাম্যবাদী দল ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন।

আজীবন বিপ্লবী এই নেতা ২০১১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০