PRIYOBANGLANEWS24
২৯ ডিসেম্বর ২০১৯, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাদশার প্রাণনাশের হুমকিদাতাকে গ্রেফতারের দাবি মেননের

প্রিয়বাংলা নিউজ২৪:
রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে প্রাণনাশের হুমকিদাতাকে গ্রেফতার ও তার জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন দলের সভাপতি কমরেড রাশেদ খান মেনন।

রোববার দুপুরে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

রাশেদ খান মেনন বলেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন যে, গত (২২ ডিসেম্বর) তীব্র শীতের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এবং রাজশাহী জেলা প্রশাসনের কর্মকর্তারা, রাজশাহী মহানগরের খালপাড়ের দু’পাশের বস্তি উচ্ছেদ করতে গেলে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা শীতার্ত মানুষের কথা বিবেচনা করে বস্তি উচ্ছেদ কার্যক্রম স্থগিত করার অনুরোধ করেন। আলোচনার পরিপ্রেক্ষিতে সে সময় বস্তি উচ্ছেদ আপাতত স্থগিত হয়।

ফজলে হোসেন বাদশা সেখানে অবস্থানকালীন সময়ে ০১৯৩৯৪৭২৮৫১ এ নম্বর থেকে কল করে তাকে সরে যেতে বলা হয়। না হলে বস্তিবাসী এবং তার সমস্যা হবে বলা হয়। সেইসঙ্গে ফজলে হোসেন বাদশাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ফজলে হোসেন বাদশাকে হুমকির পরিপ্রেক্ষিতে ওই বস্তি যে দুই থানার আওতাধীন, সেই থানায় রাজশাহী মহানগর পার্টির পক্ষ থেকে জেনারেল ডায়েরি (জিডি) এবং মহানগর পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

এছাড়া আমি এ ঘটনায় স্পিকার এবং পুলিশের মহাপরিদর্শক (আইজি) বরাবর দুটো ডিও লেটার দিয়েছি। কিন্তু এখনও বাদশাকে হুমকিদাতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হুমকিদাতার মোবাইল নম্বরটিও পরিচিত। প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করে তাকে দ্রুত শনাক্ত করাও সম্ভব। কিন্তু হুমকিদাতাকে গ্রেফতার দূরে থাক কোনো পদক্ষেপই নেওয়া হয়নি।

আমি নিজেও এ ধরনের ঘটনার শিকার হয়েছিলাম। তৎকালীন বিএনপি সরকার কোনো পদক্ষেপ নেয়নি। যার ফলে আমি গুলিবিদ্ধ হয়ে, দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হই।

এ ঘটনার আবার যেন পুনরাবৃত্তি না ঘটে। তাই আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কমরেড ফজলে হোসেন বাদশার হুমকিদাতাকে গ্রেফতার এবং তার নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য তপন কুমার দত্ত, কমরেড আবুল হোসাইন, মোস্তফা আলমগীর রতন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০