PRIYOBANGLANEWS24
২১ জুলাই ২০২১, ৮:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার-নবাবগঞ্জে নিরানন্দের আরেকটি ঈদ, মহামারি থেকে মুক্তি কামনা

করোনাভাইরাসের প্রকোপের মধ্যে আরও একটি ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে ঈদের যে আনন্দ, তা খুব একটা নেই। করোনা নিয়ে মানুষের মধ্যে জেঁকে বসা দুশ্চিন্তা আর অনিশ্চয়তা খুশির ঈদকে অনেকটাই নিরানন্দ করে দিয়েছে।

দু’শ্চিন্তা আর অনিশ্চয়তা নিয়ে মসজিদে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ঈদের দুই রাকাত নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে দুই হাত তুলে মহামারি করোনা থেকে মুক্তির ফরিয়াদ জানিয়েছেন তারা।

খোলা স্থানে ঈদ জামাত আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় দোহার ও নবাবাগঞ্জ উপজেলার মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির জন্য স্বার্থত্যাগ, আত্মত্যাগ ও নৈকট্য লাভের দিকে অগ্রসর হতে, দেয়া হয় পশু কোরবানি। এরই সাথে আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত এক অনন্য আনন্দ উৎসব। শিশু কিশোর থেকে সব বয়সী মানুষের মাঝে ছড়িয়ে পড়ে ঈদের রঙিন আনন্দ।

ঈদের দিন হওয়ায় দোহার ও নবাবগঞ্জ উপজেলার রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। বিভিন্ন স্থানে খাবার ও খেলনার পসরা নিয়ে বসেছে ছোট ছোট দোকান। করোনা পরিস্থিতির কারণে দুই উপজেলার মানুষের কল্যানে নিজেদের আনন্দকে পেছনে ফেলে নিজ নিজ কর্মস্থলে ঈদ উদযাপন করছেন প্রশাসনের কর্মকর্তারা। আহ্বান জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার। ঈদ শুভেচ্ছা জানিয়েছেন দুই উপজেলার মানুষকে।

ঈদুল আজহা উপলক্ষে দোহার-নবাবগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। একইসাথে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি প্রাধান্য দিয়ে সবাইকে ঈদ উদযাপন করার আহ্বান জানান তিনি। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহবান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।

করোনার এমন পরিস্থিতিতে বিত্তবৈভবের প্রতিযোগিতা ও মহড়া না দেখিয়ে দুস্থ ও দুর্গত মানবতার পাশে দাড়াতে হবে সেবার মানসিকতা নিয়ে এমনটাই প্রত্যাশা সবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০