PRIYOBANGLANEWS24
৬ জুলাই ২০২১, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ‘চায়না দোয়ারি’ তৈরির পাঁচটি কারখানায় একযোগে নৌপুলিশের অভিযান, ৫ কোটি টাকা মূল্যের জাল জব্দ

ঢাকার দোহারে মাছ ধরার কাজে ব্যবহৃত ‘চায়না দোয়ারি’ তৈরির পাঁচটি কারখানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে নৌ পুলিশের একটি বিশেষ দল। অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশের এডিশনাল আইজি আতিকুল ইসলাম। এসময় কারখানাগুলো থেকে ৫ কোটি ২৫ লাখ টাকার মূল্যের জাল জব্দ করা হয়।

মঙ্গলবার (৬ জুলাই) মঙ্গলবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার লটাখোলা নতুন বাজার ও জয়পাড়া বাজারের পাঁচটি কারখানায় অভিযান চালায় নৌ-পুলিশ। অভিযানে নৌ পুলিশ ও পুলিশের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। রাত আটটার দিকে জব্দকৃত জালগুলো ট্রাকে তোলা হলে এসময় কারাখানাগুলোর শ্রমিকরা পুলিশের উপর চড়াও হয়ে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হলে তাদের কয়েকদফা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

লটাখোলা নতুন বাজারের কারখানা মালিক আরিফ হোসেনের দাবি, এ জাল ইলিশ, জাটকা বা দেশি প্রজাতির মাছ ধ্বংস করে না। তাছাড়া এ জাল তৈরি অবৈধ এমন কোন আইনি নির্দেশনা তাদের জানা নেই। তারা বলেন, এ কারখানাগুলোর মাধ্যমে স্থানীয়ভাবে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

নৌ পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম জানান, লটাখোলা নতুন বাজারে তিনটি ও জয়পাড়া বাজারে দুটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার ২৫০ বস্তা জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ২৫ লাখ টাকা।

নৌ-পুলিশের এডিশনাল আইজি আতিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত এ ধরণের জাল দিয়ে মাছ ধরার ফলে আমাদের মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। কারেন্ট জালের বিরুদ্ধে ব্যাপক অভিযানের ফলে কারেন্ট জাল এখন কমে গেছে। কিন্ত ‘চায়না ধোয়াইর’ একটি নতুন প্রযুক্তি। এটা ব্যবহারের ফলে মাছের পোনা থেকে শুরু করে ডিমও ধ্বংস হচ্ছে। যে কারণে আইনে এ ধরণের জাল ব্যবহার নিষিদ্ধ আছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০