PRIYOBANGLANEWS24
৩০ জুন ২০২১, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন নবাবগঞ্জের মায়ারানী

কৃষি উন্নয়নে নারীদের মধ্যে অবদান রাখায় এবারও বঙ্গবন্ধু জাতীয় কৃষি স্বর্ণ পদক পুরস্কার পেলেন ঢাকার নবাবগঞ্জের সফল কৃষানী মায়ারানী বাউল। ২৭ জুন রবিবার বেলা ১১টায় রাজধানীর উসমানী মিলনায়তনে কৃষি মন্ত্রনালয় আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের হাত থেকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি স্বর্ণ পদক-১৪২৪ পুরস্কার গ্রহণ করেণ মায়ারানী। এ নিয়ে মায়ারানী ২য় বার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন।

এর আগে মায়ারানী বাউল ২০১৭ সালে কৃষিতে নারীদের মধ্যে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় কৃষি মন্ত্রনালয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট থেকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি ব্রোঞ্জপদক ১৪২২ পুরস্কারে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের কান্দামাত্রা গ্রামের গ্রাম্য চিকিৎসক জগদীশ বাউলের স্ত্রী মায়ারানী বাউল। তাদের অনেক পতিত জমি পরে ছিলো। সেখানে ফসলাদি হতো না। সেই পতিত জমিগুলোকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলেন নারী উদ্যোক্তা মায়ারানী। স্ব-উদ্যোগে মায়রানী তার মেধাকে কাজে লাগিয়ে পতিত জমি গুলোতে আবাদ করতে শুরু করে।

স্বামীর সার্বিক সহযোগিতা ও উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শক্রমে প্রশিক্ষণ নিয়ে পুরোদমে কৃষিকাজে ঝাপিয়ে পড়েন মায়ারানী। তার অক্লান্ত পরিশ্রমে ২০১৫ সালের মধ্যে তিনি উপজেলার একজন সফল কৃষানী ও সফল খামারী হিসেবে স্বীকৃতি পান। বর্তমান তার বাড়িতে রয়েছে দুগ্ধ খামার। কৃষিতে ও খামার থেকে বছরে তার

মায়ারানী বাউল বলেন, আমি এ নিয়ে টানা দুইবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলাম। আমার এ পুরস্কার পাওয়ার পেছনে যারা আমাকে উৎসাহিত করেছে ও সহযোগিতা করেছে তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশের নারীরা কৃষিতে আরো ভাল কিছু করতে আগ্রহ দেখাবে এবং কৃষি সমৃদ্ধিতে দেশ সামনের দিকে আরো এগিয়ে যাবে এমন প্রত্যাশা করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০