PRIYOBANGLANEWS24
২৭ জুন ২০২১, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের বান্দুরা বাসস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ডটি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পালের নেতৃত্বে রবিবার বিকেলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন ধরে বান্দুরা বাসস্ট্যান্ডটি অবৈধভাবে দখল করে রেখেছিল এন মল্লিক পরিবহণের কর্তৃপক্ষ। ফলে ইজারা নিয়েও বাসস্ট্যান্ডটি সম্পূর্ণ বুঝে পাচ্ছিলেন না বাসস্ট্যান্ডের ইজারাদার মুশফিকুর রহমান পলাশ। এন মল্লিক পরিবহণ তাদের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নয়টি বাস সেখানে ফেলে রেখে অবৈধভাবে দখল করে রেখেছিল।

ইজাদার মুশফিকুর রহমান পলাশ বলেন, নিয়ম মেনে আমি এ বছর সর্বোচ্চ দরপত্রের মাধ্যমে স্ট্যান্ডটির ইজারা পেয়েছি। এন মল্লিক পরিবহনের কর্ণধার নার্গিস মল্লিক দীর্ঘ আড়াই মাস যাবত অবৈধভাবে বাসস্ট্যান্ডটি দখল করে রেখেছিল।

এ বিষয়ে কথা বলতে এন মল্লিক পরিবহনের কর্ণধার নার্গিস মল্লিককে ফোন দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, বান্দুরা বাসস্ট্যান্ডের সরকারি জমিটি দীর্ঘদিন অবৈধভাবে এন মল্লিক পরিবহন কর্তৃপক্ষ তাদের বাস দিয়ে দখলে রেখেছিল। ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম স্যারের নির্দেশে অবৈধ দখল মুক্ত করতে সেখানে অভিযান চালানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০