PRIYOBANGLANEWS24
২২ মে ২০২১, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বসতঘরে স্ত্রীকে বেঁধে স্বামীকে হত্যা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নিজ বসতঘরে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার শুভাঢ্যা উত্তরপাড়ার মসজিদ পাড়ার ওই বাসা থেকে শনিবার সকাল ১০টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আইয়ুব আলী জানিয়েছেন।

পূর্ব শত্রুতার জেরে শুক্রবার রাতের কোনো এক সময়ে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে জানান তিনি।

নিহত মো. মারুফ কাজী (৩০) ওই এলাকার মো. মাসুদ কাজীর ছেলে। স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে তাদের ওই বাড়িতে বসবাস করতো সে। পাশের আরেকটি বাড়িতে তার মা-বাবা বাস করতো।

ওই বাড়ির আরও দুই ভাড়াটিয়ার বরাত দিয়ে এসআই আইয়ুব প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, ওই বাড়ির আরও দুই ভাড়াটিয়া সকালে ঘুম থেকে উঠে দেখে মারুফকে কে বা কারা খুন করে তার স্ত্রীকে বেঁধে রেখেছে। সংবাদ পেয়ে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্øাহ্ মেডিকেল (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মাথায় ধাঁরালো অস্ত্রের আঘাতসহ ৫টি রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও নিহতের হাত-পা বাঁধা ছিল বলেন এসআই।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এসআই আইয়ুব জানান, মারুফ ও তার স্ত্রীর সম্পর্ক খুব ভালো ছিল না। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীসহ তার আটজন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাটি রহস্যজনক। এ ঘটনায় তদন্ত চলছে ও থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০