PRIYOBANGLANEWS24
২০ মে ২০২১, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ ফেসবুক পেজে গৃহবধুর অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

ভার্চুয়াল জগতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হওয়া ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর ফেসবুকে পেজে অভিযোগ করে প্রতিকার পেলেন ঢাকার দোহার উপজেলার এক গৃহবধু। ওই গৃহবধুর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ মে) অভিযুক্ত সাইফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সাইফুল ফরিদপুর জেলার নগরকান্দা থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত আছেন। সে দোহার উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী ওই গৃহবধু জানান, বিগত তিন বছর আগে স্কুলে পড়াশোনা করা অবস্থায় দোহারের কবি নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তেন। ওই সময় ওই শিক্ষকের ছোটভাই পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামের সাথে তাঁর পরিচয়। পরিচয়ের সুযোগে মোবাইল থেকে সাইফুল তাঁর বেশকিছু ব্যক্তিগত ছবি ও খোলামেলা অবস্থার ভিডিও নিয়ে নেয়।

গৃহবধু এই প্রতিবেদককে বলেন, সেইসময় ওই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে তাঁর সাথে প্রেমের সম্পর্ক করতে বাধ্য করে সাইফুল। এরপর সম্পর্কের একপর্যায়ে ইমুতে ভিডিও কলে কথা বলার সময় খোলামেলা অবস্থায় আমার অজান্তে আমার ভিডিও সে ধারণ করে রাখে। সেগুলো দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে সাইফুল। আমি আমার বান্ধবীদের মাধ্যমে তখন জানতে পারি সাইফুল এভাবে একাধিক মেয়ের সাথে প্রতারণা করেছে। বিষয়টি আমি বুঝতে পেরে কৌশলে তাঁর সাথে যোগাযোগ বন্ধ করে দেই। প্রায় এক বছর আমাদের সাথে যোগাযোগ একেবারে বন্ধ থাকে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে পারিবারিকভাবে আমার বিয়ে হয়ে গেলে নতুন করে ক্ষিপ্ত হয়ে উঠে সাইফুল। তারপর সে আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলে সেখান থেকে আমার বিভিন্ন বিভিন্ন অশালীন ছবি ও ভিডিও এডিট করে আমার স্বামীর মোবাইলে পাঠাতে থাকে। এভাবে নামে-বেনামে কয়েকটি আইডি থেকে সে আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় করতে থাকে। আমার স্বামী আমাকে মানসিকভাবে সহযোগিতার করার কারনে আমি তাঁর মাধ্যমে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ এর কথা জানতে পারি। তাঁর পরামর্শে আমি ওই ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে বিষয়টি জানালে আমার সাথে ফোনে কথা বলেন ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর টিম। তাঁরা প্রথমে দোহার থানায় একটি সাধারণ ডায়েরি পরবর্তীতে মামলা করার পরামর্শ দেন এবং দোহার থানা পুলিশকে নির্দেশ দেন মামলা গ্রহণের।

গত ১৯ মে আমি বাদি হয়ে পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামের বিরুদ্ধে দোহার থানায় একটি মামলা দায়ের করি। ওই মামলার পর দোহার থানা পুলিশ ফরিদপুর থেকে সাইফুলকে গ্রেপ্তার করেন।

‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এ অভিযোগ করে দ্রুত প্রতিকার পেয়ে আত্মবিশ্বাসী ওই গৃহবধু বলেন, কখনো ভাবিনি পুলিশ এত সহজে একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অ্যাকশন নিবে। আমি চাই এমন ঘটনায় ভুক্তভোগী অনেক নারী রয়েছেন তাঁরা নির্ধিধায় ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর সহযোগিতা গ্রহণ করবেন। পুলিশের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই গৃহবধু।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, ভুক্তভোগী মেয়েটি ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর ফেসবুক পেজে বিষয়টি জানালে সেখান থেকে আমাদের নির্দেশনা দেয়া হয়। ওই গৃহবধুর মামলার ভিত্তিতে ফরিদপুর থেকে বৃহস্পতিবার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে দোহার থানায় নিয়ে আসা হয়। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০