PRIYOBANGLANEWS24
১০ মে ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক আগুনে নিঃস্ব ওরা

‘তিল তিল করে বাবা ব্যবসাটা গড়ে তুলেছিলেন। ওই মার্কেটে আমাদের তিনটি দোকান ছিল। একটিতে আমরা জ্বালানী তেল ও গাড়ির বিভিন্ন পার্টস বিক্রি করতাম। বাকি দুইটি দোকান ভাড়া দিয়েছিলাম। হঠাৎ আগুনে সব শেষ হয়ে গেল। সব মিলিয়ে আমাদের ক্ষতি প্রায় ৪০ লাখ। আমরা নিঃস্ব হয়ে গেলাম। জানি না এই ক্ষতি আমরা কিভাবে পূরণ করবো।”

খুব ধীরে ধীরে কথাগুলো বলছিলেন নবাবগঞ্জের বান্দুরা বাসস্ট্যান্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জাকির হোসেন। গত ২৮ এপ্রিল বান্দুরা বাসস্ট্যান্ডের অগ্নিকান্ডে জাকিরের বাবার মালিকানাধীন ‘শাকিল ট্রেডার্স’ সম্পূর্ণ ভস্মিভূত হয়। অগ্নি দ্বগ্ধ হন জাকির।

সরেজমিনে জাকিরের বাড়িতে গিয়ে দেখা যায়, দুই পাঁয়ে ও বাম হাতে ব্যান্ডেজ নিয়ে শয্যাসায়ী জাকির। কথা বললেও কষ্ট হচ্ছিল তার। পাশে দাদীর কুলে বসে বাবার জন্য কাঁদছিলেন জাকিরের ছোট মেয়েটি। সেদিনের কথা জিজ্ঞাসা করতেই প্রথমে আতঙ্ক জাকিরের চোঁখে মুখে। কিছুক্ষণ চুপ থেকে জাকির জানান, হঠাৎ দোকানের নিচ থেকে আগুনের সূত্রপাত। সেখান থেকে আগুন আমার পাঁয়ে লাগে। এরপর মুহুর্তের মধ্যে সব শেষ। দোকানটি পুরো পুঁড়ে গেল আর দ্বগ্ধ হলাম আমি। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন। সেখানে চিকিৎসা শেষে করোনার কারনে এখন বাসায় চিকিৎসা নিচ্ছি। তিনদিন পর পর হাসপাতালে গিয়ে ড্রেসিং করতে হয়। অর্থনৈতিক, শারিরীক ও মানসিক সবদিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হলাম। তিনি আরো বলেন, ঐদিনের পর আর মেয়ে দুটোকে কোলে নিতে পারি নাই। আগুনে আমাদের সব শেষ হয়ে গেল। তবে এখনো কোন ক্ষতিপূরণ পাইনি। ভূমি অফিস নাকি তালিকা করেছে। চিন্তায় আছি কিভাবে এই ক্ষতিপূরণ করবো আমরা।

জাকিরের মা সালেহা বেগম বলেন, আর্থিকভাবে তো আমরা বিশাল ক্ষতিগ্রস্থ হয়েছি। সেই সাথে ছেলের ভবিষ্যত নিয়ে দুঃচিন্তায় আছি। কয়দিন ধরে ছেলেটা আমার কত কস্ট করছে। ঠিক মতো দঁড়াতেও পারছে না। পাঁয়ের তালুতে মাংস নেই। দুইটি পাঁ আর বাম হাত ক্ষতিগ্রস্থ। সব শেষ হয়ে গেছে কিভাবে ছেলের চিকিৎসা করাবো সেই টেনশনে আছি। দিনভর বাবার জন্য দুই মেয়ে কান্না কাটি করে। ওদেরকে কি বলে শান্তনা দিব।

চুন্নুর পরিবার ছাড়াও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ইমরান জানান, ওখানে আমাদের দুইটি দোকান ছিল। আগুনে সব শেষ হয়ে গেছে। দোকান দুটো আমরা এন. মল্লিক কর্তৃপক্ষের কাছে ভাড়া দিয়েছিলাম। এঘটনায় আমাদের তিন থেকে চার লাখ টাকা ক্ষতি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০