PRIYOBANGLANEWS24
১০ এপ্রিল ২০২১, ৫:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় নবাবগঞ্জে আরও দুইজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫

করোনা আক্রান্ত হয়ে ঢাকার নবাবগঞ্জে মোকলেস ও রাধেশ্যাম নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তাদের মৃত্যু হয়। মৃত মোকলেস (৫৬) উপজেলার নতুন বান্দুরার এবং রাধেশ্যাম সরকার (৫৬) বারুয়াখালির বাসিন্দা। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে। এদিকে, নবাবগঞ্জে নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬০ জনে।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, মোকলেস ও রাধেশ্যাম দুজনই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আক্রান্ত দুইজনের মধ্যে মোকলেসের অবস্থার অবনতি হলে তাকে সাতদিন আগে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডি মিলেনিয়াম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি। অন্যদিকে ওই দিনই রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে মারা যায় রাধেশ্যাম।

ডাঃ অনুপ আরও জানান, শনিবার (১০ এপ্রিল) সকালে আসা ফলাফলের ভিত্তিতে জানতে পেরেছি নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬০ জনে। ৮ এপ্রিল পাঠানো ৫০ জনের নমুনা পরিক্ষায় ১৫ জনের করোনা সনাক্ত হয়েছে। তিনি জানান, এ পর্যন্ত নবাবগঞ্জে মৃতুবরণ করেছেন ১৬ জন, সুস্থ হয়েছেন ৭৪৭ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০